ফরিদপুরে জাকের পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  আসছে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ফরিদপুরে জাকের পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জাকের পার্টির উদ্যেগে সোমবার (১লা জুলাই) দুপুরে শহরের কাটপট্টি পার্টির কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেসমত, কোতয়ালী থানা জাকের পার্টির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সাংগঠণিক সম্পাদক কুদ্দুছ মোল্যা, ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠণিক সম্পাদক বায়েজিদুর রহমান, সালথা উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, চরভদ্রাসন উপজেলা জাকের পার্টির সভাপতি রাজা হোসেন খান, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দীন খানসহ সকল নেতাকর্মীবৃন্দ।

এসময় জেলা জাকের পার্টির সংগ্রামী সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া বলেন, সকল মানুষের শান্তির জন্য বিশ^ওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) হুজুর কেবলাজান ১৯৮৯ ইং সালে জাকের পার্টি প্রতিষ্ঠা করেছেন। জাকের পার্টির নীতি আদর্শ্য হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা।

আসছে পবিত্র ঈদ-উল আযহা, জাকের পার্টির চেয়ারম্যান পীরজ¦াদা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের নির্দেশে সারাদেশে জাকের পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।