জকিগঞ্জে মাদক বিরোধী সেল’র অভিযানে অস্ত্র ও ইয়াবা সহ গ্রেপ্তার ১

সিলেটের জকিগঞ্জে জেলা মাদক বিরোধী সেল’র বিশেষ অভিযানে একটি পাইপগান, ২ রাউন্ড গুলি ও ৬০ পিছ ইয়াবা সহ মস্তাক আহমদ (৪৫) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার ভোর ৫টার দিকে উপজেলার খাসেরা এলাকার বাংলা বাড়ির সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মস্তাক আহমদ উপজেলার খাসেরা গ্রামের আজব আলীর ছেলে।

মাদক বিরোধী সেল’র পুলিশ সুপারের কার্যালয় সিলেটের ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের জানান, গোপন সংবাদেও ভিত্তিতে জেলা মাদক বিরোধী সেল’র পুলিশের টিম জকিগঞ্জ উপজেলার খাসেরা গ্রামে গত রোববার সারা রাত অভিযান চালালে শেষ পর্যন্ত ভোরে তাকে গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হয়। তার বিরুদ্ধে জকিগঞ্জ, কানাইঘাট ও বিয়ানীবাজার থানায় ৯টি মাদক মামলা, ২টি অস্ত্র মামলা, ১টি ডাকাতি মামলা সহ মোট ১৩টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।