ফরিদপুরে জাকের পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরে জাকের পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত
আবু নাসের হুসাইন, ফরিদপুর:  ৭ই সফর বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের মহা পবিত্র ফাতেহা শরীফ উপলক্ষে ফরিদপুর পৌরসভা ও কোতয়ালী থানা জাকের পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪টায় জাকের পার্টির জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌরসভা জাকের পার্টির সভাপতি  মাওলানা রইছ উদ্দিন মনিরের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া। আরো বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টি সহ সভাপতি লুৎফর রহমান মাষ্টার, সদর উপজেলা জাকের পার্টির সাধারন সম্পাদক ফরহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আকমল ফকির, সাংগঠণিক সম্পাদক আঃ কুদ্দুছ মোল্যা, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দিন খানসহ কোতয়ালী থানার বিভিন্ন ইউনিয়ন জাকের পার্টির নেতাকর্মী বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জাদু মিয়া বলেন, জাকের পার্টি বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের পার্টি। জাকের পার্টি নূহের তরী। জাকের পার্টির পতাকাতলে যারা থাকবে, তাদেরকে আল্লাহু হেফাজত করবেন। জাকের পার্টি সব সময় মানব কল্যাণে কাজ করে আসছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।