× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

সাকিব-মুশফিকে এগিয়ে চলছে বাংলাদেশ

admin
হালনাগাদ: শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭

বিশেষ প্রতিবেদক : সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটে তৃতীয় দিনের শুরুটা ভালো করেছে বাংলাদেশ। গতকালের ৫ উইকেটে ২১৪ রান নিয়ে দিন শেষ করা বাংলাদেশ আজ কোনো উইকেট হারায়নি। তৃতীয় দিনে ৫৩ রান যোগ করেছেন সাকিব-মুশফিক।

কাল শেষ বিকেলে মাত্র ছয় রানের ব্যবধানে তিনটি উইকেট হারায় বাংলাদেশ।ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে আজ দারুণ খেলছেন সাকিব ও মুশি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৬৮ রান। মুশফিক৪০ ও সাকিব ৩৪ রানে ব্যাট করছেন।

শ্রীলঙ্কার ৩৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গতকাল প্রথম ইনিংসে ভালোই জবাব দিচ্ছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার চেয়ে ১২৪ রানে পিছিয়ে ছিল মুশফিকের দল। গতকাল তামিম ইকবাল ও সৌম্য সরকার খেলছিলেন নিজেদের সুনাম ধরে রেখে। তবে ৪৯ রানে আউট হয়েছেন তামিম। হেরাথের বলে লেগবিফোর হন বাংলাদেশি ওপেনার।

শুরুতে আম্পায়ার অবশ্য আউট দেননি তামিমকে, পরে রিভিউ চান হেরাথ। রিপ্লেতে দেখা যায়, বল তামিমের প্যাডে লেগে সোজা মিডল স্টাম্পে লাগত। এরপর টিভি আম্পায়ার আউট দেন তামিমকে। এরপর হাফ সেঞ্চুরি করার পর আউট হন সৌম্য সরকার। সান্দাকানের বলে বোল্ড হন এই ওপেনার। এটি সৌম্যর টানা তৃতীয় হাফ সেঞ্চুরি। সৌম্য বিদায় নেওয়ার পর ইমরুল কায়েস ও সাব্বির রহমান মিলে ৬২ রানের জুটি গড়েন। এর পরই টাইগার শিবিরে জোড়া আঘাত হানেন সান্দাকান।

৫৭তম ওভারের চতুর্থ বলে ইমরুল কায়েস ও পঞ্চম বলে তাইজুল ইসলামকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন এই বোলার। এর পরের ওভারে সাব্বিরকে ফিরিয়ে দেন লাকমল।এর আগে প্রথম ইনিংসে ৩৩৮ রান করে অলআউট হয় শ্রীলঙ্কা।


এ ক্যটাগরির আরো খবর..