সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৩’ প্রদান করেছেন।
‘স্বাধীনতা পুরস্কার ২০২৩’ প্রাপ্তরা হলেন: স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে–বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম; মরহুম লে. এ জি মোহাম্মদ খুরশীদ; শহিদ খাজা নিজামউদ্দিন ভূইয়া ও মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া), বীর বিক্রম; সাহিত্যে–মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন); সংস্কৃতিতে–পবিত্র মোহন দে; ক্রীড়ায়–এ এস এম রকিবুল হাসান; সমাজসেবা/জনসেবায়–ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর; গবেষণা ও প্রশিক্ষণে–বেগম নাদিরা জাহান (সুরমা জাহিদ) ও ড. ফিরদৌসী কাদরী।
আজ মন্ত্রিপরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।




