× Banner
সর্বশেষ
হজ পালনে নতুন নিয়ম সৌদির একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে খাবার কিনে ফেরার সময় তরুণীকে ধর্ষণ চেষ্টা

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
শিক্ষার্থীকে জোর করে ধর্ষণ

ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় প্রতিবন্ধী এক নারী‌কে ধর্ষণ চেষ্টার অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। উপ‌জেলার  রামকান্তপুর ইউ‌নিয়‌নের নি‌ধিপ‌ট্টি গ্রা‌মের মৃত মোক‌সেদ মোল্যার ছে‌লে মোঃ তাহাজ্জত মোল্যা (৪০) বিরুদ্ধে এই অভিযোগ করা হয়।

সোমবার (১২ ডিসেম্বর)বিকেলে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ শেখ সা‌দি বিষয়টি নিশ্চিত করে জানান, র‌বিবার রাত ৮ টার দি‌কে উপ‌জেলার রামকান্তপুর ইউ‌নিয়‌নে এই ঘটনা ঘ‌টে। এই ঘটনায় একটি  অভি‌যোগ দা‌য়ের ক‌রে‌ছে ভুক্তভু‌গির প‌রিবার। এই ঘটনায় অ‌ভিযুক্ত উপ‌জেলার  রামকান্তপুর ইউ‌নিয়‌নের নি‌ধিপ‌ট্টি গ্রা‌মের মৃত মোক‌সেদ মোল্যার ছে‌লে মোঃ তাহাজ্জত মোল্যা পলাতক র‌য়ে‌ছে।তাকে আটকের চেষ্টা চলছে।

ভুক্তভু‌গি ঐ তরুণী ও তার প‌রিবার সূত্রে জানা যায়, উপ‌জেলার রামকান্তপুর ইউ‌নিয়‌নের নি‌ধিপ‌ট্টি এলাকার মৃত মোক‌সেদ মোল্যার ছে‌লে মোঃ তাহাজ্জত মোল্যা (৪০) ঐ তরুণী‌কে বেশ কিছু দিন যাবত বি‌ভিন্ন ভা‌বে ‌বিরক্ত ক‌রে আস‌ছি‌লো। র‌বিবার রাত ৮টার দি‌কে বাক ও বু‌দ্ধি প্রতিব‌ন্ধী ঐ নারী তার ছে‌লের জন্য দোকান থে‌কে খাবার কিনে ফেরার সময় তাহাজ্জত তা‌কে জাপ‌টে ধ‌রে ধর্ষণ চেষ্টা চালায়।

এই সময় ঐ প্রতিবন্ধী তরুণী চিৎকার দি‌লে তা‌কে গলা টি‌পে ধ‌রে খ‌রের গাদার সা‌থে চে‌পে ধ‌রার পর গা‌ছের সা‌থে ধাক্কা দি‌য়ে মা‌টি‌তে ফে‌লে দেয়। এরপর অ‌ভিযুক্ত তাহাজ্জত পা‌লি‌য়ে যায়। এসময় ঐ তরুণীকে প‌রিবা‌রের সদস্য ও স্থানীয়রা প্রাথ‌মিক চি‌কিৎসা দি‌য়ে ঐ রা‌তেই থানায় নি‌য়ে আ‌সে। এই বিষ‌য়ে জান‌তে অ‌ভিযুক্ত তাহাজ্জ‌তের বা‌ড়ি‌তে গে‌লে তা‌কে পাওয়া যায়‌নি।

এই বিষ‌য়ে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ শেখ সা‌দি আরো ব‌লেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় এক‌টি মামলা হ‌য়ে‌ছে। আসামী‌কে আট‌কের জন্য পুলি‌শের অ‌ভিযান অব্যহত র‌য়ে‌ছে।


এ ক্যটাগরির আরো খবর..