× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নাজমুল হাসান নিরব,ফরিদপুর

ফরিদপুরে ককটেল বিস্ফোরণ মামলায় বিএনপির ৮ নেতাকর্মী আটক

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
বিএনপির ৮ নেতাকর্মী আটক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ককটেল বিস্ফোরণ ও টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতা সৃষ্টির ঘটনায় বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতদের শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।গ্রেফতাররা হলেন-বোয়ালমারী পৌর বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান খাঁন, উপজেলা বিএনপির সদস্য ফরিদুল ইসলাম, পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক বিশ্বাস, দাদপুর ইউনিয়নের বিএনপির সভাপতি হামিদুল হক বকুল, ফরিদপুর জেলা যুবদলের বনও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক সিরাজ মৃধা, শেখর ইউপি সদস্য (মেম্বার) বরকত মোল্যা, আবু নাসির মোল্যা ও মুরাদ।

বোয়ালমারী থানার এসআই কাজী আবুল বাশার বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০-৬০ জনকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাছ আলী বলেন, ককটেল বিস্ফোরণ ও টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতা সৃষ্টি করে আতঙ্ক সৃষ্টি করার ঘটনায় মামলা হয়েছে। মামলার পর ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর মামলার বিষয়টি  নিশ্চিত করে বলেন,নাশকতা সৃষ্টি করে আতঙ্ক সৃষ্টি করার ঘটনার পর ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে সাতৈর জয়নগরে বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলামের ইট ভাটার সামনে দুবৃর্ত্তরা টায়ারে আগুন জ্বালায় এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষসহ চারটি ককটেল উদ্ধার করে। অন্যদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।


এ ক্যটাগরির আরো খবর..