× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

ফরিদপুরের বোয়ালমারীতে বিষধর সাপের কামড়ে খলিল মৃধা (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম দেওয়ার মিনিটখানেক পরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

খলিল মৃধা উপজেলার সাতৈর ইউনিয়নের মোহনপুর গ্রামের মৃত ইনতাজ মৃধার ছেলে। জানা যায়, রবিবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের মাঠ থেকে ছাগল আনতে গিয়ে তাকে বিষধর সাপ কামড়ায়। প্রায় এক ঘণ্টা পর স্বজনরা তাকে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হন যে তিনি বিষধর সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন। বেলা ১টার দিকে খলিলকে এন্টিভেনম দেওয়া হয়। কিন্তু মাত্র এক মিনিটের মধ্যেই তার মৃত্যু ঘটে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কে. এম. মাহমুদ রহমান জানান, রোগীকে হাসপাতালে আনার সময়ই তিনি গুরুতর অসুস্থ ছিলেন। সাপে কাটার বেশ কিছুক্ষণ দেরিতে হাসপাতালে আনা হয় এবং সে সময় তিনি বমিও করেছিলেন। দ্রুত চিকিৎসা দেওয়ার চেষ্টা সত্ত্বেও এন্টিভেনম প্রয়োগের পরপরই তার মৃত্যু হয়।

স্থানীয়ভাবে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..