× Banner
সর্বশেষ
বেনাপোলে পুলিশের অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী বাড়ি বিক্রি না করায় বৃদ্ধ দম্পতির চলাচলে বাধা” মই দিয়ে চলাচল দম্পতির মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ একসঙ্গে ৫ সন্তান জন্ম, বাঁচল মাত্র একজন শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে তোকিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বৃক্ষরোপন গুপ্তবাহিনী ১৯৯৬ সালে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিল – প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক রাজনৈতিকভাবে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে – পানিসম্পদ মন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে ৩০ বিঘা জমি দখলের অভিযোগ

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
জমি দখলের অভিযোগ

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরবলাশিয়া গ্রামে জাল দলিল ব্যবহার করে প্রায় ৩০ বিঘা জমি জবরদখলের অভিযোগ উঠেছে সাবেক সেনা সদস্য ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাচ্চু খালাসী, তার ভাই মোশা খালাসী এবং দুই ছেলে রুবেল ও সোহেল খালাসীর বিরুদ্ধে। ভুক্তভোগীর সংখ্যা অন্তত ২০ জন।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ ১৫ বছর ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব জমি ভোগ দখলে রেখেছেন অভিযুক্তরা। সরকার পরিবর্তনের পর জমির মালিকরা পুনরায় চাষাবাদের জন্য জমিতে গেলে গত রবিবার তাদের ওপর হামলা চালানো হয়। এতে সিরাজ ফকিরসহ তিনজন গুরুতর আহত হন। পরে সিরাজ ফকির সদরপুর থানায় মামলা দায়ের করেন।

ভুক্তভোগী শুকুর হাওলাদার জানান, “আমাদের প্রায় এক একর জমি দখলে রেখেছে বাচ্চু খালাসীর লোকজন। জমিতে গেলে হুমকি দেয় ও তাড়িয়ে দেয়।”
অন্য ভুক্তভোগী ওয়াহেদ মোল্লা, জিয়াউদ্দিন বেপারী, রফিকুল ইসলাম ও খবির উদ্দিন হাওলাদার বলেন, “ওয়ার্ড আওয়ামী লীগ নেতার প্রভাব দেখিয়ে প্রায় ১০ বছর ধরে ৩০ বিঘা জমি জোরপূর্বক দখলে রেখেছে তারা। প্রতিবাদ করলে মারধর ও হুমকি দেয়। আমরা এর বিচার চাই।”

এ বিষয়ে চরনাসিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর মাদবর জানান, “বাচ্চু খালাসী ও তার সহযোগীরা দুষ্ট প্রকৃতির লোক। অনেক আগেই তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি। বর্তমান ঘটনার বিষয়ে কিছু জানি না।”

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জমি দখল, জাল দলিল তৈরি, চাঁদাবাজি ও নানা ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..