× Banner
সর্বশেষ
মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা

ফরিদপুর ব্যুরো(আবু নাসের হোসেন)

ফরিদপুরের ভাঙ্গায় সাংবাদিকের উপর হামলার 

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২
ভাঙ্গায় সাংবাদিকের উপর হামলার 

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মহসিন উদ্দিন ফকিরের বিরুদ্ধে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে ডেইলী অবজারভার পত্রিকার ভাঙ্গা উপজেলা প্রতিনিধি মাহমুদুর রহমান তুরানের উপর হামলা করা হয়েছে বলে ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত মাহমুদুর রহমান তুরান।
অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কের উপর এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।
 হামলার শিকার মাহমুদুর রহমান তুরান জানান, প্রতিদিনের ন্যায় বাসা থেকে মোটরসাইকেল নিয়ে হাসপাতালের সামনে আসা মাত্রই এলাকার ওমর মোল্লা, রতন মোল্লাসহ ৭/৮ জন পরিকল্পিতভাবে হামলা চালায় তার (মাহমুদুর রহমান তুরান) ওপর। আর্ত চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। লেখালেখি অব্যহত রাখলে ভবিষ্যতে কঠিন পরিনতি হবে বলে হুমকী দিয়ে যায়।
মাহমুদুর রহমান তুরান আরো জানান, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে দ্বায়িত্বরত উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মোহসিন উদ্দিন ফকির নানা অনিয়মের চিত্র সম্বপ্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়, যা নিয়ে ওই চিকিৎসক ও তার স্থানীয় স্বজন ফুফা শশুর মো. ওমর মোল্লা ক্ষুব্দ হন। একাধিবার হুমকীও দিয়ে আসছিলেন।
এদিকে এঘটনার পর ভাঙ্গা থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপর দিকে সংবাদ কর্মীর উপর হামলার ঘটনায় সচেতন মহল তীব্র নিন্দা জানিয়েছেন।
উল্লেখ্যযে, ভাঙ্গা হাসপাতালে কর্মরত ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকাসহ অনলাইনে মাতৃ স্বাস্থ্য ভাউচার স্কীমের টাকা আত্মসাৎ, সরকারি গাড়ি ব্যবহার করে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ব্যাক্তিগত অস্ত্রপচারে অংশ নেয়া বিষয়ে সংবাদ পরিবেশন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..