× Banner
সর্বশেষ
আজ ১৪ মার্চ শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মার্চ শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক

প্লাস্টিক থেকে পেট্রোল-গ্যাস তৈরি করলেন বিজ্ঞানী ড. পুণ্যব্রত চক্রবর্তী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/petrol-gas-invent.jpg

প্লাস্টিক পরিবেশের পক্ষে প্রায় ক্যান্সারের মতই। বর্তমানে প্লাস্টিকে পরিবেশ দূষণে ভীষণ বড় সমস্যা মানুষের কাছে। যা নিয়ে দিন রাত গবেষণা করে চলেছেন পরিবেশ বিজ্ঞানীরা। এমনকি ইতিমধ্যে আবিষ্কৃত হয়েছে এমন ফাঙ্গাসও যা নষ্ট করবে প্লাস্টিক। কিন্তু এবার এমন এক সমাধান নিয়ে এলেন এক বাঙালি বিজ্ঞানী, যাতে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। অর্থাৎ প্লাস্টিক দূরীকরণও হবে অথচ পেট্রোলের দাম বাড়বে না।

শুনতে নিশ্চয়ই অবাক লাগছে? কিন্তু এমনই এক দুর্দান্ত আবিষ্কার করলেন বাঙালি বিজ্ঞানী ড. পুণ্যব্রত চক্রবর্তী। শান্তিনিকেতনের এই বিজ্ঞানী গবেষণা চালিয়ে আসছেন গত ১২ বছর ধরে। অবশেষে এমন এক মেশিন বানাতে সক্ষম হয়েছেন তিনি। যার দ্বারা প্লাস্টিক রূপান্তরিত হবে পোট্রলে এবং তা থেকে রূপান্তরিত হবে গেছে। এই বছরের জুন মাসে তার এই গবেষণাকে স্বীকৃতি দেওয়া হয়েছে ভারত সরকারের ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিভাগ তরফে।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকেই রসায়নবিদ্যা বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পরবর্তীতে পিএইচডি করেন পুণ্যব্রত। একদিন হঠাৎ তার মনে হয়, প্লাস্টিক পরিবেশের পক্ষে ক্যান্সার, অথচ এই প্লাস্টিক তৈরি হয় পেট্রোলিয়াম জাতীয় পদার্থ পলিমার দিয়ে। নিজে নাইজেরিয়াতে কাজ করেছিলেন পেট্রোলিয়াম বিশেষজ্ঞ হিসেবে, তাই তার মনে হয় এমন কোন মেশিন কি বানানো সম্ভব নয়, যা দিয়ে প্লাস্টিককে পুনরায় পেট্রোলে পরিণত করা যায়। সেই থেকে শুরু গবেষণা, এবং অবশেষে এসেছে সাফল্য।

তিনি বলেন, “কর্মসূত্রে রাস্তা দিয়ে যাওয়ার সময় প্লাস্টিক দেখে মাথায় আসে পেট্রল উৎপাদনের কথা । তারপরেই শুরু করি গবেষণা । এই পদ্ধতিতে পেট্রল ও গ্যাস উৎপাদনে কোনও রকম পরিবেশ দূষণ হয় না । অথচ দূষণমুক্ত পরিবেশ গড়া যায় । সহজ পদ্ধতিতে এই উৎপাদন করার জন্য ভারত সরকার আমাকে স্বীকৃতি দিয়েছে ।”

ডক্টর পুণ্যব্রত চক্রবর্তীর বক্তব্য, তার তৈরি পেট্রোল পুরোপুরি পরিশোধিত নয়, তাই এই পেট্রোল দিয়ে কম শক্তির ইঞ্জিন আরামসে চালানো যেতে পারে। কিন্তু যদি এই পেট্রোল রিফাইন করা সম্ভব হয়, তাহলে আগামী দিনে এ দিয়ে মোটর গাড়িও চালানো সম্ভব। তিনি নিজে এই পেট্রোল এবং গ্যাস ঘরের যাবতীয় কাজে ব্যবহার করেন। তিনি জানিয়েছেন, এই আবিষ্কারকে আরও ব্যাপকভাবে লাভ করে পুরসভায় পুরসভায় ছড়িয়ে দেওয়া যেতে পারে। সেখান থেকে প্লাস্টিক সংগ্রহ করে তা পরিবর্তিত করা যেতে পারে পেট্রোলে।


এ ক্যটাগরির আরো খবর..