× Banner
সর্বশেষ
কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ

প্রেসিডেন্টের নির্দেশেই মার্কিন নাগরিকদের রক্ষার্থে সোলাইমানিকে হত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৪ জানুয়ারী, ২০২০

দেবাশীষ মুখার্জী, কুটনৈতিক প্রাতিবেদক: বাগদাদের একটি বিমানবন্দরে ড্রোন হামলায় ইরানের অন্যতম শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি শুক্রবার ভোরে  নিহত হয়েছেন। নিহত জেনারেল কাসেম সোলাইমানি ছিলেন ইরানের এলিট কুদস বাহিনীর প্রধান। হামলায় জেনারেল কাসেম ছাড়াও আরো পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহুদি আল-মুহান্দিস।
এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, ‘প্রেসিডেন্টের নির্দেশক্রমে মার্কিন সামরিক বাহিনী বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের রক্ষার উদ্দেশে কাসেম সোলাইমানিকে হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।’
জেনারেল কাসেম সোলাইমানি হাজী কাসেম নামে পরিচিত ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের সৈন্য ও কূটনীতিকদের রক্ষা করতে এই ড্রোন হামলা চালানো হয়েছে।
ইরান দীর্ঘদিন ধরে লেবানন, সিরিয়া ,প‍্যালেস্টাইন, ইরাক, ইয়ামেন প্রভৃতি দেশে বিভিন্ন শিয়া জঙ্গিবাদী সংগঠন গড়ে তুলে, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব ও ইসরাইলের বিরুদ্ধে যে ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছিল, তার মাস্টারমাইন্ড – এই হাজী কাসেম। তিনি হিজবুল্লাহ- হামাস- ইয়ামেনের হুতি বিদ্রোহীদের মতো বহু সংখ্যক শিয়া জঙ্গিবাদী সংগঠনকে পৃষ্ঠপোষকতা দান করে,পুরো মধ‍্যপ্রাচ‍্যকে অস্থিতিশীল করে ফেলেছিলেন।
জেনারেল সোলাইমানির মৃত্যুতে ইরান বিরাট ধাক্কা খেয়েছে, সন্দেহ নেই ; তাই বলে সোলাইমানি দীর্ঘ ২২ বছর ধরে দেশে দেশে যে শিয়া উগ্রবাদী সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তুলেছেন, সেই নেটওয়ার্ক তাদের প্রাণ-পুরুষের মৃত্যুতে একেবারে ভেঙে পড়বে – এরকম সম্ভাবনা নেই। ওদিকে যুদ্ধের আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে।
হামলার কারণ হিসেবে পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, ‘হামলাটি চালানো হয়েছে ভবিষ্যতে ইরানকে হামলার পরিকল্পনা থেকে বিরত রাখার উদ্দেশে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের নাগরিকদের রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, তারা বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন।’
মধ‍্যপ্রাচ‍্যে শান্তি স্থাপনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত আন্তরিক প্রচেষ্টা, বার বার নস্যাত হয়ে যাচ্ছে –  ইরানের হঠকারিতায়। যদিও ইরান, মধ‍্যপ্রাচ‍্যে শিয়া-সুন্নি গোষ্ঠী দ্বন্দ্বে ভারসাম্য রক্ষা করতে পেরেছে। ইরানে শিয়া শাসকদের যদি পতন ঘটে, তাহলে মধ‍্যপ্রাচ‍্যের একচেটিয়া নিয়ন্ত্রণ চলে যাবে সৌদি আরবের হাতে। সেক্ষেত্রে ইয়ামেনের মতো আরো অনেক দেশ হয়ত আক্রান্ত হবে ; অগনিত মানুষ নিহত হবে।
উল্লেখ্য, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার জানিয়েছেন ওই অঞ্চলে মার্কিন কোনো ব্যক্তির ওপর আক্রমণ তারা বরদাস্ত করবে না। দূতাবাসে হামলার জন্যও ইরানকে দায়ী করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..