× Banner
সর্বশেষ
ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা

প্রেসক্লাব যশোরের নির্বাচনে সভাপতি টুকুন সম্পাদক তৌহিদ জয়ী

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Jashore-Press-Club.jpg

যশোর অফিস:  প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন সোমবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে বর্তমান সভাপতি জাহিদ হাসান টুকুন ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে তার একমাত্র প্রতিদ্বন্ধি মতিনুজ্জামান মিটু পেয়েছেন ৮ ভোট। সহ-সভাপতি দুটি পদে নুর ইসলাম ৫২, ও ওহাবুজ্জামান ঝন্টু ৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে তাদের প্রতিদ্বন্ধি প্রার্থী আনোয়ারুল কবীর নান্টু ৩৮ ্ও মহিদুল ইসলাম মন্টু ১৬ ভোট পেয়েছেন। সম্পাদক পদে এসএম তৌহিদুর রহমান ৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে অপর দুই প্রতিদ্বন্ধি প্রার্থী আহসান কবীর ২৮ ও জুয়েল মৃধা ৫ ভোট পেয়েছেন।

এছাড়া যুগ্মসম্পাদক দুটি পদে সরোয়ার হোসেন ৫২ ও হাবিবুর রহমান মিলন ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে অপর প্রতিদ্বন্ধি প্রার্থী এম আর রকি পেয়েছেন ৪৫ ভোট।

কোষাধ্যক্ষ পদে হাবিবুর রহমান রিপন ৫৫ ভোটে জয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্ধি জাহিদ আহমেদ লিটন পেয়েছেন ৪০ ভোট। দপ্তর সম্পাদক পদে তৌহিদ জামান ৫০ ভোটে জয়ী হন। তার প্রতিদ্বন্ধি প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ৪৩ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে তহীদ মনি ৫৯ ভোটে বিজয়ী হয়েছেন। এ পদে তার প্রতিদ্বন্ধি প্রার্থী মনিরুজ্জামান মুনির নেমেছেন ৩৬ ভোট। নির্বাহী সদস্যের ছয়টি পদের বিপরীতে ৮ জন প্রতিদ্বন্ধিতা করেন। এর মধ্যে শহিদ জয় ৭১ , শিকদার খালিদ ৬৭, জাহিদুল কবীর মিল্টন ৬৫, ফিরোজ গাজী ৬১, , আশরাফুল আজাদ ৬০ ্ও সাজেদ রহমান ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৯৯ জন ভোটারের মধ্যে ৯৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।


এ ক্যটাগরির আরো খবর..