× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

অর্থ আত্মসাতের অভিযোগে সালথা প্রেসক্লাবের সভাপতি বহিস্কার

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
প্রেসক্লাবের সভাপতি বহিস্কার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা প্রেসক্লাবের অর্থ আত্মসাত সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সভাপতি মোঃ সেলিম মোল্যাকে বহিস্কার করা হয়েছে।

বুধবার (১৫এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় প্রেসক্লাবের এক জরুরি সভায় ক্লাবের সদস্যদের সর্বসম্মতিক্রমে এ বহিস্কার করা হয়। একই সাথে ১৫ দিনের মধ্যে প্রেসক্লাবের নামে আত্মসাতকৃত সরকারী বরাদ্দ ১লাখ টাকা প্রেসক্লাবের অনুকূলে ফেরত দেওয়া জন্য তাকে বলা হয়েছে।

প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম শাহজাহানের সভাপতিত্বে প্রেসক্লাবের জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি এম.কিউ হোসাইন বুলবুল(যায়যায়দিন), আবু নাসের হুসাইন (নবচেতনা, ভোরের প্রত্যাশা), সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ (ইত্তেফাক), অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মারুফ (বাংলার কথা), দপ্তর সম্পাদক মজিবুর রহমান (আমার সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মনির মোল্যা (আজকালের খবর), কার্যনির্বাহী সদস্য হারুন-অর-রশীদ (বিডি২৪লাইভ, সময়ের কন্ঠস্বর) আজিজুর রহমান (দৈনিক সংবাদ), সাইফুল ইসলাম (দৈনিক সমকাল) মোঃ শফিকুল ইসলাম (নিউজ ওয়ান২৪), মোঃ মোশারফ হোসেন (ভোরের ডাক), মোঃ আরিফুল ইসলাম (নাগরিক দাবী), সাধারণ সদস্য বিধান মন্ডল (বাংলায় প্রতিদিন) প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..