× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

প্রেমের প্রস্তাব ও ইসলাম ধর্মগ্রহণ না করায় সীতাকুন্ডে দুই ত্রিপুরা কিশোরীকে হত্যা

admin
হালনাগাদ: সোমবার, ২১ মে, ২০১৮

চট্টগ্রাম অফিসঃ সীতাকুণ্ডে দুই ত্রিপুরা কিশোরীকে ধর্ষণ শেষে মুখে বিষ ঢেলে ও ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার পৌর সদরের মহাদেবপুর ত্রিপুরা পল্লীর একটি ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। আবুল হোসেন নামের স্থানীয় এক বখাটে সাঙ্গপাঙ্গ নিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে দুই কিশোরীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেল ৩টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের জঙ্গল মহাদেবপুর ত্রিপুরাপাড়ার বাসিন্দা সুমন ত্রিপুরার ঘরে একই রশিতে সুমনের মেয়ে ছবি রানী ত্রিপুরা (১১) ও প্রতিবেশী ফলিন ত্রিপুরার মেয়ে সুকুলতি ত্রিপুরার (১৫) ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। ঘটনার সময় দুই কিশোরীর মা-বাবা বাড়িতে ছিলেন না। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং আশপাশের বাসিন্দারা দড়ি কেটে লাশ দুটি নামিয়ে আনে। পরে তাঁরা দেখেন যে মেয়ে দুটির মুখ থেকে বিষ জাতীয় তরল পদার্থ ঝরে পড়ছে। যেখানে লাশগুলো ঝুলছিল সেখানেও এ ধরনের পদার্থ দেখেন তাঁরা।

এদিকে ঘটনার পর পাড়ার কয়েকটি শিশু জানায়, পাশের গ্রামের কয়েক যুবক দুপুরে বৃষ্টির মধ্যে ওই ঘরে প্রবেশ করেছিল। এতে এলাকাবাসীর মধ্যে সন্দেহ তীব্রতর হয়। কারণ পাশের চৌধুরীপাড়া এলাকার এক বখাটে যুবক বেশ কিছুদিন ধরে সুকুলতি ত্রিপুরাকে প্রেমের প্রস্তাব ও ইসলাম ধর্ম গ্রহণ করতে নিয়মিত হুমকি দিয়ে আসছিল। প্রায়ই সে ত্রিপুরা পাড়ায় ঢুকে মেয়েটিকে বিরক্ত করত। এ নিয়ে ২০-২৫ দিন আগে স্থানীয়রা একটি বৈঠকও করে। কিন্তু ওই বখাটেকে আটকানো যাচ্ছিল না। সে দলবল নিয়ে পাড়ার চারপাশে ঘুরঘুর করত। ফলে দুই কিশোরীর ঘরে কোনো অভিভাবক না থাকার সুযোগ নিয়ে তারা এ ঘটনা ঘটাতে পারে বলে সন্দেহ করছেন তাঁরা।

সরেজমিনে গতকাল বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সুমন ত্রিপুরার ঘরের মেঝেতে তাঁর মেয়ে ছবি রানী ও ফলিন ত্রিপুরার মেয়ে সুকুলতি রানী ত্রিপুরার লাশ রাখা হয়েছে। লাশের পাশে বসে কাঁদছে স্বজনরা।

ছবি ত্রিপুরার বাবা সুমন ত্রিপুরা বলেন, ‘আমার দুই ছেলে ও এক মেয়ে। ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা করে এই মেয়েটিকে পেয়েছিলাম। একটা ভারী কাজও মেয়েকে করতে দিতাম না। নিজে কষ্ট করে মেয়েকে অনেক আদরে রেখেছিলাম। এক বখাটে আমার সেই আদরের মেয়েকে হত্যা করেছে। অথচ তার সঙ্গে ওই ছেলেটার কোনো সম্পর্ক ছিল না। চৌধুরীপাড়ার আবুল হোসেন (২৫) নামের ওই যুবক পাশের বাড়ির সুকুলতি ত্রিপুরাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় পাড়ার ভেতরে এসেই সে সুকুলতিকে বিরক্ত করত। বারণ করার পরও ছেলেটি প্রায়ই পাড়ায় এসে ওকে উত্ত্যক্ত করত। আজ (শুক্রবার) দুপুরেও ছেলেটি আরো দুজনকে সঙ্গে নিয়ে পাড়ায় এসেছিল এবং সেই এ ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি।’

মেয়ের নিথর মুখ দেখিয়ে কাঁদতে কাঁদতে সুমন ত্রিপুরা বলেন, ‘মেয়ের মুখে বিষও আছে আবার গলায় ফাঁসও আছে। আর ফাঁস লাগানো থাকলেও শরীরের বেশির ভাগই ছিল মাটিতে লাগানো। একটি মেয়ে বিষ খেয়ে কি আবার ফাঁস নিতে যায়? আর শরীরের অধিকাংশ মাটিতে থাকলে ফাঁসে কি মৃত্যু হয়?’

সুকুলতির বাবা ফলিন ত্রিপুরা বলেন, ‘আমরা অসহায় দুর্বল মানুষ। তাই ওই বখাটে আমার মেয়েকে এভাবে মেরে ফেলল। আমি এর বিচার চাইব কার কাছে। আমার তো টাকা-পয়সা নাই।’

এদিকে গতকাল বিকেল ৩টায়ও ঘটনাস্থলে পুলিশ যায়নি। সন্তানের লাশ নিয়ে কী করবেন ভেবে পাচ্ছিলেন না অভিভাবকরা। এ ঘটনায় মামলা করবেন নাকি লাশ দাফন করে ফেলবেন তাও বুঝতে পারছিলেন না। তাই হতভম্ব হয়ে সন্তানের লাশ ঘিরে তাঁরা আহাজারি করছিলেন। পরে এই প্রতিবেদক পুলিশকে জানালে সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান সেখানে ফোর্স পাঠানোর উদ্যোগ নেন। রাতেই লাশ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।


এ ক্যটাগরির আরো খবর..