× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

মাদারীপুর প্রতিনিধি(রফিকুল ইসলাম মিন্টু )

মেয়েকে প্রেমপত্র দেয়ার কারণেই মাদ্রাসা ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা,গ্রেফতার বাবুর্চি বোরহানের স্বাীকারোক্তিমূলক জবানবন্দি

ACP
হালনাগাদ: সোমবার, ৪ এপ্রিল, ২০২২
মাদ্রাসা ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

মাদারীপুরের কালকিনিতে মাদ্রাসাছাত্র ১৪ বছরের আরিফুল ইসলামকে (৪১) শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে আদালতে
জবানবন্দি দিয়েছেন গ্রেফতার বোরহান হাওলাদার (৬০)। সোমবার দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে
জবানবন্দি দেন বোরহান।

পরে আদালতের বিচারক মোহাম্মদ হোসেন বোরহানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরআগে রোববার বগুড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে বোরহানকে গ্রেফতার করা হয়। সে মাদারীপুরের কালকিনি পৌরসভার উত্তর কৃষ্ণনগর এলাকার
তফেল উদ্দিন হাওলাদারের ছেলে।
মাদারীপুরের কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল জানান, বোরহান হাওলাদারের মেয়েকে প্রেমপত্র দেয়ার কারণেই ক্ষুব্ধ হয়ে গত ৩১ মার্চ রাতে মাদ্রাসাছাত্র আরিফুলকে পানি ডুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ বোরহানের বাড়ির সামনের একটি পুকুরে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা হারুণ সরদার বাদী হয়ে কালকিনি থানায় বোরহানকে একমাত্র আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য যে, নিহত আরিফুল ইসলাম (১৪) কালকিনির উত্তর কৃষ্ণনগর এলাকার দারুল কোরআন হাফেজিয়া কওমী মাদ্রাসার ছাত্র ছিলো।
সে মাদ্রাসায় থেকে পড়ালেখা করতো। তার বাড়ি মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামে। গ্রেফতার বোরহান হাওলাদার একই মাদ্রাসার বার্বুচী হিসেবে কর্মরত রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..