× Banner
সর্বশেষ
অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট এর বাড়িতে আয়কর কর্মকর্তা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী

বিগত ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে লন্ডনে বেনামে ঐ সম্পত্তিগুলো হাতবদল হয়। লন্ডনে বেনামি সম্পত্তি কেনাবেচার অভিযোগে নতুন করে বিপাকে পড়েছেন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্র। ঐ মামলায় বয়ান রেকর্ড করার জন্য গতকাল আয়কর বিভাগের কর্মকর্তারা তার বাড়িতে যান।

এর আগেও আয়কর বিভাগ ভদ্রকে তলব করেছিলেন। কিন্তু করোনার কারণ দেখিয়ে তখন তিনি তা এড়িয়ে যান। এদিন পূর্ব দিল্লির সুখদেব বিহারে ভদ্রের বাড়িতে হাজির হন আয়কর বিভাগের কর্মকর্তারা।

তাদের বক্তব্য, আর্থিক অনিয়মের ঐ মামলায় ভদ্রার বয়ান নথিভুক্ত করতেই তারা সেখানে যান। আয়কর বিভাগ ছাড়াও মামলাটির তদন্ত করছে এনফোর্সমেন্ট বিভাগ।

তদন্তকারীদের নজরে আসে লন্ডনের ১২ ব্রায়ানস্টন স্কয়ারের একটি বিলাসবহুল বাড়ি। তাদের অভিযোগ, ঐ সম্পত্তি ভদ্রের নামেই। এই মামলায় বর্তমানে আগাম জামিনে রয়েছেন সোনিয়ার জামাতা।

তার দাবি, সমস্ত মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। লন্ডনে সম্পত্তি কেনাবেচায় তার কোনো ভূমিকা নেই বলেই দাবি ভদ্রের।


এ ক্যটাগরির আরো খবর..