প্রিপেইড গ্যাস মিটার প্রকল্পে অর্থায়নের জন্য এশিয়ান উন্নয়ন ব্যাংকের সাথে চুক্তি

প্রিপেইড গ্যাস মিটার প্রকল্পে অর্থায়নের জন্য এশিয়ান উন্নয়ন ব্যাংকের সাথে চুক্তি

প্রিপেইড গ্যাস মিটার প্রকল্পে অর্থায়নের জন্য আজ ইআরডিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সাথে ২০০ মিলিয়ন ডলার-এর ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিটিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও এশিয়ান উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ইডিমন গিনটিং (Edimon Ginting) স্বাক্ষর করেছেন। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এলাকায় ৬ দশমিক ৫ লাখ স্মার্ট প্রিপেইড গ্যাস মিটার সংযোজন করা হবে।

 বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, স্মার্ট গ্যাস মিটারিং-এর মাধ্যমে বাংলাদেশের জ¦ালানি দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ক্লিন এনার্জির রূপান্তর সহজ হবে। একই সাথে  প্রাকৃতিক গ্যাসের অপচয় রোধ করা সম্ভব হবে এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর রূপান্তরমূলক ও পরিচালন দক্ষতা বাড়বে। ইউনিফাইড মিটারিং ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে একটি স্বয়ংক্রিয় ওয়েবভিত্তিক ব্যবস্থাপনা সিস্টেম সংযুক্ত থাকায় স্মার্ট মিটার বাংলাদেশের ডিজিটালাইজেশন প্রক্রিয়া সমৃদ্ধ করবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।