× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসন: ১৩ প্রার্থী চূড়ান্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ

ঢাকার উত্তরায় ‘তিলতর্পণ-২০২০’ উদযাপিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
তিল তর্পণ ও দুর্গা আহ্বান
তিল তর্পণ ও দুর্গা আহ্বান

পংকজ সূত্রধর: যথাযথ ভাবগাম্ভীর্য বজায় রেখে ঢাকার উত্তরায় সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের উদ্যোগে উত্তরায় ‘তিলতর্পণ-২০২০’ উদযাপিত।

আজ বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২০, মহালয়ার ভোরে (৫টা ৫৫মিনিট) উত্তরা ১৮ নম্বর সেক্টরে অবস্থিত পঞ্চবটি অ্যাপার্টমেন্ট সংলগ্ন মনোরম প্রাকৃতিক পরিবেশে পূর্বপুরুষদের আত্মার শান্তি, সদগতি ও সন্তুষ্টি কামনা করে তিল তর্পণও ‘শ্রীশ্রীদুর্গাদেবীর আহ্বান’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

তর্পণ অনুষ্ঠানে প্রায় শতাধিক ভক্তবৃন্দের সমাবেশ ঘটে। সূর্যোদয়ের ক্ষণে ভক্তবৃন্দের উপস্থিতিতে উত্তরার পঞ্চবটির তর্পণ স্থানটি হয়ে ওঠে যেন একটি তীর্থভূমি। দিব্যলোকপ্রাপ্ত পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিতৃপক্ষের এই পূণ্যতিথিতে এ বছর তর্পণ প্রদান করেন মোট ৩৮ পূণ্যার্থী। তর্পণ অনুষ্ঠানটির পৌরোহিত্য করেন ড. শ্রীপ্রণবাণন্দ চক্রবর্ত্তীসামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার করে ক্যালিফোর্নিয়া টিভি, যুক্তরাষ্ট্র।

উত্তরায় এ মহতী উদ্যোগের শুরু হয়েছিল ২০১৫ সালে। উদ্যোক্তাদের মধ্যে অন্যতম শ্রী পরিমল কুমার বিশ্বাস বলেন, ” সাধারণত ২৫৩০ জনের মাঝেই আমাদের আয়োজন সীমাবদ্ধ থাকে। কখনও ভাবিনি যে এ বছর এত ভক্তের সমাগম হবে। প্রতিবছরই আমাদের সাথে নতুন নতুন মানুষ যুক্ত হচ্ছেন। বিষয়টা উৎসাহব্যঞ্জক।

তিলতর্পণ ২০২০এর অন্যতম আয়োজক শ্রী দুলাল রায় বলেন, “করোনার কারণে প্রথমে মনে শঙ্কা ছিল যে হয়ত খুব বেশি মানুষ হবে না। কিন্তু ভক্তবৃন্দের উপস্থিতি সেই শঙ্কা উড়িয়ে দিয়েছে। এবছরের উপস্থিতি আমাদের বুঝিয়ে দিয়েছে যে আগামীতে আরও বড় পরিসরে আয়োজন করার কোন বিকল্প নেই।পরিশেষে উপস্থিত সকল ভক্তবৃন্দকে প্রসাদ বিতরণের মাধ্যমে এ বছরের তিলতর্পণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।


এ ক্যটাগরির আরো খবর..