× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

নিউজ ডেস্ক

বিএনপি গণতন্ত্রকে নির্বাসনে পাঠাতে অপপ্রয়াস চালাচ্ছে -কৃষিমন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
বিএনপি গণতন্ত্রকে নির্বাসনে পাঠাতে অপপ্রয়াস চালাচ্ছে -কৃষিমন্ত্রী

ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৭ নভেম্বর) :কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় রয়েছে।

যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, চোরাগলি পথে অগণতান্ত্রিকভাবে ও ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় আসতে চায় তারা এ গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি গণতন্ত্রকে নির্বাসনে পাঠাতে অপপ্রয়াস চালাচ্ছে।

আজ ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণের মিলন চত্বরে শহীদ ডা. মিলন দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩১তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে।

ধর্মান্ধরা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ উল্লেখ করে ড. রাজ্জাক বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ দেশের মানুষকে বার বার আন্দোলন করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। পাকিস্তান আমলে বার বার গণতন্ত্রের উপর আঘাত এসেছে। দুঃখজনক হলো স্বাধীন বাংলাদেশে ১৯৯০ সালেও স্বৈরাচার দমন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ ডা. মিলন, শহীদ নুর হোসেনসহ অনেককে প্রাণ দিতে হয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ পেরিয়েই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এ গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে। ধর্মান্ধ ও স্বাধীনতাবিরোধী শক্তি যেন আর কোনদিন ক্ষমতায় আসতে না পারে,  এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিএম’র মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী এবং ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক টিটু মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..