× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

পি আই ডি

প্রায় ১৯ হাজার ৫৯৮ কোটি টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ১৯ হাজার ৫৯৮ কোটি ৮৪ লাখ টাকা ব্যয় সংবলিত ১২টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৬ হাজার ২৬০ কোটি ৭২ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ১৩ হাজার ২০৩ কোটি ৬৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৩৪ কোটি ৪৬ লাখ টাকা।

প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে আজ শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত প্রকল্পসমূহ হলো: কৃষি মন্ত্রণালয়ের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রিনিউরশিপ এন্ড রেজিল্যান্স ইন বাংলাদেশ’ প্রকল্প; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘বিল্ডিং ক্লাইমেট রেসিলিয়েন্ট লাইভলিহুড ইন দ্য ভালনারেবল ল্যান্ডস্ক্যাপস ইন বাংলাদেশ (বিসিআরএল)’ প্রকল্প; পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘বরিশাল জেলার সদর উপজেলায় চরকাউয়া, চাঁদমারী, জাগুয়া, লামচরি এবং চরমোনাই এলাকা কীর্তনখোলা নদীর ভাঙন হতে রক্ষা প্রকল্প’ (১ম পর্যায়) প্রকল্প; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘ইমপ্রুভিং কম্পিউটার এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রজেক্ট (ICSETEP)’ প্রকল্প; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দু’টি প্রকল্প যথাক্রমে ‘Safer Cyberspace for Digital Bangladesh: Enhancing National & Regional Digital Investigation Capability of Bangladesh Police’ এবং ‘ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার পুনঃনির্মাণ’ প্রকল্প; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দু’টি প্রকল্প যথাক্রমে ‘পদ্মা বহুমুখী সেতু নির্মাণ’ এবং ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা’ প্রকল্প; রেলপথ মন্ত্রণালয়ের দু’টি প্রকল্প যথাক্রমে ‘ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে বিদ্যমান মিটারগেজ রেললাইনের সমান্তরাল একটি ডুয়েল গেজ রেললাইন নির্মাণ’ ও ‘বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেইটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন’ প্রকল্প এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘জি টু জি ভিত্তিতে ২টি ক্রুড ওয়েল মাদার ট্যাংকার এবং ২টি মাদার বাল্ক ক্যারিয়ার জাহাজ সংগ্রহ’ প্রকল্প।

পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান; সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের; কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক; স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক; বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাবউদ্দিন এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।

সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি’র মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সিনিয়র সচিব ও সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..