× Banner
সর্বশেষ
ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার 

ডেস্ক

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
প্রার্থিতা প্রত্যাহারের শেষ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৬০ জন। আজ ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়েই প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন। আর ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে।

এদিকে রোববার (১৭ ডিসেম্বর) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিন বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করতে পারবেন প্রার্থীরা। আর সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দ পাওয়ার পরই প্রার্থীরা প্রচারণায় নামতে পারবেন।

ইসি সূত্র জানায়, এবার ৩০০ আসনের বিপরীতে নির্বাচন কমিশনে ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল। এর মধ্যে যাচাই-বাছাইয়ে বৈধ প্রার্থী হয় ১ হাজার ৯৮৫ জন। আর ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে মোট ৫৬০টি আপিল দায়ের হয়েছিল। আপিল শুনানিতে বাতিল আপিলের বিরুদ্ধে ২৮০টি আপিল আবেদন কমিশন মঞ্জুর করেছেন। অর্থাৎ ২৮০ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর ৩৫টি আপিল আবেদনের মধ্যে পাঁচটি মঞ্জুর হয়েছে, দু’টি আপিল আবেদন খারিজ করা হয়েছে, ২৮টি নামঞ্জুর করা হয়েছে। এই হিসেবে ইসিতে আপিল শুনানি শেষে মোট বৈধ প্রার্থী দাঁড়িয়েছে দুই হাজার ২৬০ জন। তবে এটিই চূড়ান্ত সংখ্যা নয় বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা।

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, প্রার্থীদের জন্য হাইকোর্টে দুটি বেঞ্চ গঠন করা হয়েছে। সেখানে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। এতে বৈধ প্রার্থীর সংখ্যা কমতে বা বাড়তে পারে।


এ ক্যটাগরির আরো খবর..