× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

প্রায় ৩৩ কোটি টাকার প্রণোদনা পাচ্ছেন কৃষকরা

admin
হালনাগাদ: বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদক :   কৃষকদের জন্য ৩২ কোটি ৯০ লাখ ১৬ হাজার টাকার কৃষি প্রণোদনা ঘোষণা করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান কৃষিমন্ত্রী।

লিখিত বক্তব্যে মন্ত্রী জানান, ৫১টি জেলায় উফশী আউশ ধান চাষের জন্য ১৭ কোটি ১০ লাখ টাকা দেওয়া হবে। আর ৪০টি জেলায় মেরিকা আউশ ধান চাষের জন্য তিন কোটি ৯০ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। এ ছাড়া প্রান্তিক কৃষকদের মধ্যে ৩১ কোটি টাকার বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে সরবরাহ করা হবে।

উফশী আউশ ধানের জন্য প্রত্যেক কৃষককে প্রতি বিঘা জমির জন্য পাঁচ কেজি বীজ, ২০কেজি ইউরিয়া, ১০ কেজি বিওপি, ১০ কেজি এমওপি এবং সেচ সহায়তা বাবদ ৫০০ টাকা দেওয়া হবে। সব মিলিয়ে এক হাজার ৩৫৫ টাকা পাবেন একজন কৃষক। মেরিকা আউশ ধান চাষের জন্য বিঘাপ্রতি কৃষক পাবেন এক হাজার ৯৫০ টাকা।

মন্ত্রী জানান, ৬৪টি জেলায় কুমড়া জাতীয়সবজির পোকা দমনে এক কোটি ৯০ লাখ ১৬ হাজার টাকা দেওয়া হবে। সব মিলিয়ে কৃষি প্রণোদনার পরিমাণ ৩২ কটি ৯০ লাখ ১৬ হাজার টাকা। এই প্রণোদনা পাবেন দুই লাখ২৫ হাজার ৯৮৮ জন কৃষক।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক মতিয়া চৌধুরীর উদ্দেশে বলেন, ‘গ্রাম থেকে শহরে এসে কৃষিপণ্যের দাম বেড়ে যায় কেন?’ জবাবে মন্ত্রী জানান, গ্রাম থেকে শহরে অনেক হাত ঘুরে কৃষিপণ্য আসে। পরিবহন খরচসহ বিভিন্ন খরচ যোগ হয়ে ভোক্তা পর্যায়ে পৌঁছালে পণ্যের দাম বেড়ে যায়। তবে এটা যেন যৌক্তিক পর্যায়েথাকে, সে বিষয়ে প্রচেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..