× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

পিআইডি

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নই আমাদের লক্ষ্য -প্রাথমিক শিক্ষা উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান

একটি শিশুর দ্বিতীয় জন্মের সূচনা হয় প্রাথমিক বিদ্যালয়ে সাক্ষরতা গ্রহণের মাধ্যমে, তাই প্রাথমিক শিক্ষার মান উন্নয়নই আমাদের লক্ষ্য হওয়া উচিত। বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

উপদেষ্টা আজ ১৩ ফেব্রুয়ারি গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সিডিএম অডিটরিয়ামে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৫ এর ডিজাইনিং সংক্রান্ত ওয়ার্কশপ’ প্রধান অতিথির বক্তৃতায় আরো বলেন, যেহেতু আমাদের রিসোর্স অপ্রতুল, সেহেতু আমাদের দেখতে হবে স্বল্প খরচে কীভাবে শিশুদের শিক্ষার মান উন্নয়ন করা যায়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ আলী রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিইডিপি-৪এর অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান ও পিইডিপি-৪এর উপ-পরিচালক মোঃ ফরহাদ আলম।

এর আগে উপদেষ্টা গাজীপুরে বর্থা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন।


এ ক্যটাগরির আরো খবর..