× Banner
সর্বশেষ
জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর বেগম জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ সংসদে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারেনা -তারেক রহমান

প্রাথমিকে ৬ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই

admin
হালনাগাদ: রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ বিদ্যালয়হীন গ্রামে যে ১৫শ স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে, সেসব স্কুলে শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তবে অচিরেই এসব স্কুলের জন্য ছয় হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

রোববার (১৪ জানুয়ারি) বিকেলে জাতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, আদালতে মামলা থাকার কারণে আমরা ওই ১৫শ স্কুলে শিক্ষক দিতে পারিনি। অন্য স্কুল থেকে শিক্ষক নিয়ে এসব স্কুল চালানো হচ্ছে। অচিরেই প্রতিটি স্কুলে চারজন করে অর্থাৎ ১৫শ স্কুলে ছয় হাজার শিক্ষাক নিয়োগ দিতে পারবো। এরইমধ্যে শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

চট্টগ্রামের সংসদ সদস্য সামসুল হক চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদ্যালয়হীন গ্রাম আর এখন নেই। মাত্র চারটি বাকি আছে। এছাড়া চর ও হাওর অঞ্চলে কিছু গ্রাম আছে যেখানে বিদ্যালয় নেই। এজন্য আরো এক হাজার স্কুল করার চাহিদা দিয়ে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় চর ও হাওর অঞ্চলে বিদ্যালয় করা হবে।

মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম) এর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যেসব স্কুলে ক্লাস রুমের সংকট রয়েছে সেগুলো চাহিদার ভিত্তিতে পূরণ করা হবে। এরজন্য ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ৬৫ হাজার ক্লাসরুম করা হবে। যেখানে ছাত্র-ছাত্রী বেশি সেসব স্কুলে এই ক্লাসরুম করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..