× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

সিলেট সিটির সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ জুন, ২০২০
প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সিলেট মহানগর আওয়ামীলীগ এর সাবেক সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
মন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় মন্ত্রী আরো জানান, “সিলেটের রাজনৈতিক অঙ্গনে বদর উদ্দিন আহমেদ কামরান ছিলেন জনপ্রিয় ব্যক্তিত্ব। সিলেটের উন্নয়ন ও জনকল্যাণে তিনি অসাধারণ অবদান রেখে গেছেন। এই গুণী ও অভিজ্ঞ রাজনীতিবিদের অবদান দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।”


এ ক্যটাগরির আরো খবর..