× Banner
সর্বশেষ
আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন 

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৬০২জনের নিয়োগ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

জব ডেস্কঃ ঢাকার ফার্মগেটে অবস্থিত প্রাণিসম্পদ অধিদপ্তরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চার ধরনের পদে ৬০২ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নামঃ  ডিএফএ পদে ২৮৯ জন, কম্পাউন্ডার পদে ৫৫ জন, পোলট্রি টেকনিশিয়ান পদে ১০ জন এবং এফএ (এ/আই) পদে ২৪৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স ৩০ আগস্ট, ২০১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতনঃ পদগুলোতে বেতন দেওয়া হবে ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।

আবেদন প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে পারবেন উপপরিচালক, প্রাণিসম্পদ ও প্রশাসন-১, প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা- ১২১৫’ ঠিকানায়। আবেদন করা যাবে ৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর, ২০১৬ পর্যন্ত।

বিস্তারিত জানতে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ৩১ আগস্ট, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :


এ ক্যটাগরির আরো খবর..