× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

পিআইডি

প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উত্তোলন অব্যাহত রাখা হবে -জ্বালানি প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
সোনার বাংলা গড়ার প্রচেষ্টা

প্রক্রিয়ায় অগ্রাধিকার অব্যাহত রাখা হবে। বাস্তবসম্মত প্রকল্প নিয়ে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কাজ বাড়ানো আবশ্যক। গৃহীত প্রকল্পগুলো নির্ধারিত সময়ের পূর্বেই বাস্তবায়ন করতে হবে। বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ ১১ সেপ্টেম্বর রবিবার ভার্চুয়ালি সিলেট ১০ নম্বর (অনুসন্ধান কূপ) কূপের খনন কাজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ওয়াকওভার বা অনুসন্ধান কূপ থেকে যে পরিমাণ গ্যাসই আসুক তা জাতীয় উন্নয়নে অপরিসীম অবদান রাখবে। ’

গ্যাস উন্নয়ন তহবিল ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পের জন্য টার্ন-কি ভিত্তিতে ভূমি উন্নয়ন ও পূর্ত নির্মাণ কাজ, খনন মালামাল সরবরাহ, তৃতীয় পক্ষীয় প্রকৌশল সেবা ও কূপ খননের যাবতীয় কার্যাবলি সম্পাদনের নিমিত্তে চীনের সাইনোপেক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস করপোরেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। এতে দৈনিক প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বাড়বে বলে আশা করা যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব এস এম জাকির হোসেন, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..