× Banner
সর্বশেষ
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা ফরিদপুর-২ এ ভোটের আগে উত্তেজনা, সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ ১১ জোট প্রার্থীর ভোটের আগের দিন দোয়া-মোনাজাতে জাপা প্রার্থী রায়হান জামিল

 প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন: কামারখালী

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারে প্রাইম ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন উপলক্ষে কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম (মুরাদ) ও সহ- সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন (বাবু)’র সঞ্চালনায় ব্যাংকের লেনদেন এর কার্যকলাপ সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

লেনদেন সম্পর্কে আলোচনা করেন ঢাকা থেকে আগত ডিজিটাল ব্যাংকিং কর্মকর্তা শিশেন্দ্র শেখর বিশ্বাস, ফরিদপুর জেলা প্রাইম ব্যাংকের ম্যানেজার মোঃ হারুন-অর- রশিদ , মধুখালী শাখার ম্যানেজার মোঃ নাজমুল হাসান, কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, ঘোপঘাট উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম মৃধা, বিশ্ষ্টি শিল্পপতি মোঃ বদিউজ্জামান মৃধা (বাবলু) প্রমুখ।

এজেন্ট ব্যাংকিং এর সেবাসমূহঃ (১) সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা (২) দ্রুত টাকা স্থানান্তর (৩) রেমিটেন্সের অর্থ প্রদান (৪) বিল প্রদান (৫) ইন্সুরেন্স পলিসির প্রিমিয়াম গ্রহন (৬) ঋনের আবেদন পত্র গ্রহন (৭) ইন্টারনেট ব্যাংকিং সুবিধা (৮) ক্রেডিট কার্ডের আবেদন গ্রহন (৯) নগদ টাকা জমা ও উত্তোলন (১০) ইঊঋঞঘ/ জঞএঝ/ঘঢ়ঝই মাধ্যমে ফান্ড ট্যান্সফার (১১) রেমিটেন্সের অর্থ সরাসরি একাউন্টে জমা (১২) চেক বই ও ডেবিট কার্ড প্রদান (১৩) টিকেট ক্রয় (বাস,বিমান, ট্রেন) (১৪) ঋনের কিস্তি গ্রহন(১৫) মোবাইল রিচার্জ (১৬) অন্যান্য ব্যাংকিং সুবিধা।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বালিয়াকান্দী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মৃধা মোহাম্মাদ এহতেশাম হায়দার, বিশিষ্ঠ সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ গোলাম রসুল সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কামারখালী বালুচর চাঁদতারা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আমিন উদ্দিন জিহাদী।

পরে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীতে ফরিদপুর ও মধুখালীর অধীনে দিবা এন্টারপ্রাইজ মোঃ মাসুদ রানা’র নিয়ন্ত্রনে সোমবার বেলা ৩টায় কামারখালী বাজার পিয়াজ হাটে বীরমুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কার মোল্যা’র নিজস্ব ঘরে প্রাইম ব্যাংক,এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়। পরিশেষে সকলের সার্বিক মঙ্গল ও সহযোগীতা কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..