মেহের আমজাদ,মেহেরপুর (২৫-০২-১৮ঃ বিসিবির ব্যবস্থপনায় এবং মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় জয়লাভ করেছে।
রবিবার সকাল ৯টায় স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ক্রিকেট খেলায় মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় ১০ উইকেটে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় ২২ ওভার ৫ বলে মাত্র ৯০ রান সংগ্রহ করে। দলের পক্ষে মিনারুল ২৮ রান করে। মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের পক্ষে সেলিম ৫টি ও দায়ান ৪টি উইকেট লাভ করে। ্এর জবাবে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে মাত্র ৭ ওভারে ৯১ রান করে জয়ের লক্ষে পৌছে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করে আশিক। এ খেলায় দলের পক্ষে সেলিম ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।