× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

স্টাফ রিপোর্টার

প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে

ACP
হালনাগাদ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে

ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে পড়ে নৌবাহিনীর এক কর্মকর্তার দেড় বছরের মেয়ে নিহত হয়েছে। দুর্ঘটনায় গাড়িতে থাকা ওই কর্মকর্তা ও তার স্ত্রী আহত হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে খুলনা–বরিশাল মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলার বাগড়ি বাজার ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা জেলার দৌলতখান উপজেলার বাসিন্দা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আহমেদ বরিশালে নৌবাহিনীর একটি ইউনিটে কর্মরত। তিনি নিজেই প্রাইভেট কার চালিয়ে মোংলা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন। গাড়িতে তার স্ত্রী রুমানা ও দেড় বছর বয়সী মেয়ে মেহেরিমা ছিল।

পথে বাগড়ি বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গাড়ির দরজা ভেঙে আহতদের উদ্ধার করেন। ‎গুরুতর আহত অবস্থায় শিশুসহ তিনজনকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মেহেরিমাকে মৃত ঘোষণা করেন। তবে আহত নৌ কর্মকর্তা ও তার স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খুলনা–বরিশাল মহাসড়কের বাগড়ি বাজার এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা দেড় বছরের এক শিশু মারা গেছে এবং দুজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, মহাসড়কের ওই অংশে সড়কের পাশে গভীর খাদ থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচলেও ধীরগতি দেখা যায়।


এ ক্যটাগরির আরো খবর..