প্রসূনের কুহেলিকা

বিনোদন প্রতিবেদক: অভিনয় গুণে ইতোমধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রসূন আজাদ।

গত বছরই চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন প্রসূন। এবার সত্যি সত্যি অভিনয় থেকে নির্মাতার খাতায় নাম লেখাতে যাচ্ছেন তিনি। এ লক্ষ্যে চলছে তার শুটিংয়ের প্রস্তুতিও।

কুহেলিকা শিরোনামের একটি সিনেমা নির্মাণ করবেন প্রসূন। ইতোমধ্যে চিত্রনাট্যের কাজও শেষ হয়েছে। চিত্রনাট্য লিখেছেন আহাদুর রহমান। বর্তমানে অস্ট্রলিয়াতে শুটিংয়ের লোকেশন দেখছেন বলে জানা গেছে।

নতুন বছরের মাঝামাঝি সময় সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা করেছেন এ অভিনেত্রী। তবে এতে কে কে অভিনয় করছেন তা নিয়ে মুখ খুলেননি তিনি। সময় হলেই সব জানাবেন বলেও জানা গেছে।

বর্তমানে চলচ্চিত্রের শুটিংসহ ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ লাক্স তারকা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।