× Banner
সর্বশেষ
ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্যমন্ত্রী মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে এমপি জাহান্দার আলী জাহান বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয়মূল্য প্রত্যাবর্তন সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রশ্ন ফাঁসের খসড়া আইন প্রত্যাহার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ প্রশ্ন ফাঁসের খসড়া আইন প্রকাশের সপ্তাহ না ঘুরতেই সমালোচনার মুখে তা প্রত্যাহার করে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে মঙ্গলবার প্রস্তাবিত শিক্ষা আইনের খসড়া তুলে নিয়ে বলা হয়েছে, খসড়া আইনটি আরও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পরিমার্জন করার প্রয়োজন আছে বিধায় শিক্ষা আইনের কপি ওয়েবসাইট  থেকে প্রত্যাহার করা হল।

পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস বা এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে চার বছরের সশ্রম কারাদণ্ডের বিধান  রেখে গত ২০ অক্টোবর মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শিক্ষা আইনের খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।

এ ধরনের উদ্যোগের পর অনেকেই খসড়া আইনের মাধ্যমে প্রশ্ন ফাঁসকারীদের উৎসাহ জোগানো হয়েছে বলে মন্তব্য করেন। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, গণমাধ্যম ও নানা মহল থেকে সমালোচনা আসতে থাকায় এ বিষয়ে ফের সিদ্ধান্ত নিয়ে খসড়া প্রকাশ করা হবে। খসড়া শিক্ষা আইনে প্রশ্ন ফাঁসের শাস্তি চার বছর অপরিবর্তিত রাখা হলেও ১৯৮০ সালের ‘দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্স) অ্যাক্ট’-এ প্রশ্ন ফাঁসের ঘটনায় ১০ বছরের শাস্তির বিধান ছিল।১৯৯২ সালে তা সংশোধন করে সাজা চার বছর করা হয়।

মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা (যুগ্ম-সচিব) মো. ফারুক  হোসেনের স্বাক্ষরে পুনঃবিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তীতে শিক্ষা আইনের কপি চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।আগামী ২৯ অক্টোবরের মধ্যে শিক্ষাবিদসহ অংশীজনের মতামত নিয়ে শিক্ষা আইনের খসড়া চূড়ান্তের কথা ছিল।


এ ক্যটাগরির আরো খবর..