× Banner
সর্বশেষ
৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশিক্ষণ সমাপনী ও সার্টিফিকেট বিতরণ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
সার্টিফিকেট বিতরণ

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৩দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ হয়। গতকাল বৃহস্পতিবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর আয়োজনে বিতরণ অনুষ্ঠানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ, বিশেষ অতিথি অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. রমেশ কুমার ডাগা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আরিফুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আলাউদ্দীন প্রমুখ।
এ সময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ বলেন, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে প্রশিক্ষণের প্রয়োজন আছে। প্রতিদিন প্রতিনিয়ত আমরা শিখছি। আমরা যখন নিজেকে মনে করবো আমি একজন শিক্ষার্থী তখনি আমরা একজন ভাল চাকুরিজীবী, একজন ভাল বাবা, একজন ভাল স্ত্রী, একজন ভাল স্বামী, একজন ভাল পথিক, একজন বড় সহযাত্রিক হতে পারবো। একটি উদাহরণ টেনে বলেন আমাদের মধ্যে কমনসেন্স খুব আনকমন হয়ে পড়েছে। সহকর্মী, সহযাত্রি, অফিসের উর্ধতন কর্তৃপক্ষ, স্ত্রী, বাচ্চাদের সাথে কিভাবে মেলামেশা করতে হবে সেটা শেখা উচিত।
লেখাপড়ায় আপনার থেকে যে বড়, আপনার থেকে বেশি জানে, যিনি বেশি অভিজ্ঞ। আসলে অভিজ্ঞতা মানুষকে অনেক বড় শিক্ষক করে তোলে।


এ ক্যটাগরির আরো খবর..