× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল নারীরা স্বাবলম্বী হবে -মহিলা ও শিশু সচিব

Kishori
হালনাগাদ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
তৃণমূল নারীরা স্বাবলম্বী

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ বলেছেন, প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল নারীরা প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারেন। তিনি বলেন, নারীকে স্বাবলম্বী হতে নারীর ভাগ্য নিজ হাতে গড়তে হবে।

সিনিয়র সচিব আজ সিলেটের শাহজালাল উপশহর এলাকায় ‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন’ শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম ও বিক্রয়কেন্দ্র পরিদর্শনকালে এ কথা বলেন।

মমতাজ আহমেদ বলেন, অনেক নারী আছেন যারা প্রশিক্ষণকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হয়ে অন্যের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। কাজেই প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে থাকলে হবে না। প্রশিক্ষণলব্ধ দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। এতে নারীরা সমাজে নিজেদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখতে পারবে। তিনি এ সময় প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকদের কার্যক্রমের প্রশংসা করেন। এছাড়া বিক্রয়কেন্দ্রগুলোতে নারী উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

এ সময় প্রকল্প পরিচালক প্রভাষ চন্দ্র রায়, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার ও জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..