× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

প্রশাসন করোনায় আক্রান্ত স্বাস্থ্য প্রশাসক ও মুক্তিযোদ্ধা আইসোলেশনে

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১১ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Isolation-Word.jpg

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি- নওগাঁর ধামইরহাটে সারা কোভিড-১৯ ২য় বারের মত জোরে সোরে হানা দিয়েছে সারা বিশ্বসহ বাংলাদেশেও। এই পরিস্থিতি মোকাবিলায় সরকারের নির্দেশিত বিধি নিষেধ প্রতি পালনে ও সাধারণ জনগনকে নিরাপদ রাখতে তৎপর পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

এই পরিস্থিতিতে ২য় ধাপের করোনায় আক্রান্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা অফির উদ্দিন ও ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস। গতকাল তাদের করোনা পজিটিভ ধরা পড়ে। পজেটিভ রিপোর্টের সাথে সাথেই তারা চিকিৎসার পাশাপাশি আইসোলেশনে রয়েছেন। হাসপাতাল সংশ্লিষ্টদের স্যাম্পল দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে বলে আবাসিক মেডিকেল অফিসার জানিয়েছেন।

জানা গেছে, গত ৮ এপ্রিল শ্বাসকষ্ট নিয়ে ধামইরহাট হাসপাতালে ভর্তি হন বীর মুক্তিযোদ্ধা অফির উদ্দিন, সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়ায় রেফার্ড করা হলে টিএমএসএস মেডিকেলে চিকিৎসা গ্রহণকালে করোনা পজেটিভ হয়, পরে সেখান থেকে তাকে রামেক হাসপাতালে স্থানাস্তর করা হয়েছে, মুক্তিযোদ্ধা অফির উদ্দিন এ্যাজমা, ডায়াবেটিস ও প্রেসারের রোগী ছিলেন বলে জানান হাসপাতাল সূত্র।

এদিকে গলার ব্যথায় স্যাম্পল পরীক্ষায় করোনা পজিটিভ আসলে ১০ এপ্রিল থেকেই আইসোলেশনে চলে যান স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস, বর্তমান তিনি ভাল আছেন জানিয়ে প্রতিবেদককে বলেন, ‘আগামী ১৪ এপ্রিল থেকে সর্বাত্বক লকডাউনে ধামইরহাটবাসী সহ সকল জন সাধারণকে ঘরে থাকার পরামর্শ প্রদান করছি, জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাহির না হতে এবং প্রয়োজনে বের হলে মাস্ক ব্যবহারের আহবান জানান। ধামইরহাট হাসপাতালে জি¦ন এক্সপার্ট মেশিনের মাধ্যমে এন্টিজেন টেস্ট পরীক্ষার মাধ্যমে করোনা শনাক্তের কাজ গতকাল থেকে শুরু হয়েছে, এছাড়াও করোনার পজিটিভ রোগীদের জন্য আইসোলেশন ইউনিটে ৫টি বেড ও সাসপেক্টেড রোগীদের জন্য ১০টি করে ২০টি বেড প্রস্তুত রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..