× Banner
সর্বশেষ
আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী  

এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাশ : প্রশংসায় প্রধান শিক্ষক মাহাবুব

Kishori
হালনাগাদ: সোমবার, ১ জুন, ২০২০
প্রশংসায় প্রধান শিক্ষক

তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি :  এসএসসি পরীক্ষার ফলাফলে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠিত শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের শতভাগ পাশ করেছে।

সোমবার ৩১ মে ফলাফল পাওয়ার পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় আনন্দের বন্যা। এবারের এস এস সি পরিক্ষায় জিপিএ পাঁচ( A+) =৩ জন, জিপিএ ৪ বা তদুর্ধ্ব( A) = ৪৯ জন, জিপিএ ৩.৫ বা তদুর্ধ্ব(A-) =২৩ জন, জিপিএ ৩ বা তদুর্ধ্ব(B) =১৯ জন, জিপিএ ২ বা তদুর্ধ্ব (C) = ৪ জন সবমোট পরীক্ষার্থীঃ = ৯৮জন।

উত্তীর্ণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বলেন, প্রতিবছরের ন্যায় ঘুরে দাঁড়াবে আমাদের প্রাণের বিদ্যালয়টি। আমরা শিক্ষার্থীরা শতভাগ সাফল্য অর্জন পেয়েছি শ্রদ্ধেয় আর্দশ শিক্ষকমন্ডলী সঠিকভাবে পরামর্শ ও দিকনির্দেশনায়।

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম ফিরিয়ে আনার দায়িত্বে যিনি আছেন, সাফল্যের কলকাঠি নাড়ানো সেই
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, ‘সকল শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষার্থীদের শতভাগ প্রচেষ্টার কারণে এস এস সি পরিক্ষায় অত্র শতভাগ পাসের গৌরব অর্জন করেছি। অতীতে বিদ্যালয়ের বহু ছাত্র – ছাএী সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ও দেশ গঠনের ভূমিকায় সাফল্য অর্জনে করছে। আমরাও তাই করবো।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম সাইফুল হক জানান, গতবারের তুলনায় এবারের ফলাফল অনেকটা ভাল। মানগত ভাল ফলাফল অর্জন করতে হলে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কাজ করে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..