× Banner
সর্বশেষ
আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী  

পিআইডি

প্রযুক্তিনির্ভর ও হয়রানিমুক্ত ভূমি সেবার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
প্রযুক্তিনির্ভর ও হয়রানিমুক্ত ভূমি সেবা

রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে মঙ্গলবার (১৯ মে) উদ্বোধন করা হয়েছে জাতীয় ভূমিসেবা মেলা।

সাধারণ মানুষের কাছে ভূমিসংক্রান্ত সেবাকে সহজ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে ডিজিটাল ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার লক্ষ্যেই  জাতীয় ভূমিসেবা মেলার আয়োজন। তাই সরকার একটি প্রযুক্তিনির্ভর, নাগরিকবান্ধব ও হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি প্রথমবারের মতো অনলাইনে অভিযোগ গ্রহণ ও সমাধান ব্যবস্থাপনার উদ্বোধনও করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জমি কেবল সম্পদ নয়; এটি মানুষের নিরাপত্তা, নির্ভরতা ও ভবিষ্যতের ভিত্তি। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, জনগণকে সেবা দেওয়া কোনো অনুগ্রহ নয়, বরং রাষ্ট্রের দায়িত্ব।

দেশে বর্তমানে বিভিন্ন পর্যায়ের আদালতে ৪৭ লাখের বেশি দেওয়ানি ও ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর বড় একটি অংশ জমিজমা-সংক্রান্ত বিরোধ। তিনি দ্রুত মামলার নিষ্পত্তিকে সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে আদালতের বাইরে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা (এডিআর) এবং গ্রাম আদালতের কার্যকারিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি প্রখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন-এর একটি উক্তি উল্লেখ করে বলেন, আলোচনা, মধ্যস্থতা কিংবা সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা গেলে আদালতের ওপর চাপ কমবে এবং মানুষের সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে। এতে সামাজিক বিরোধও শত্রুতায় রূপ নেওয়ার আশঙ্কা কমবে।

সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনার শুরু থেকেই সরকার নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে। দীর্ঘ সময়ের শাসন-শোষণের পর জনগণ এখন রাষ্ট্র ও রাজনীতিতে নিজেদের অধিকারের প্রতিফলন দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নের প্রতিশ্রুতির ধারাবাহিকতায় সারাদেশে আয়োজিত এই ভূমিসেবা মেলার মাধ্যমে সরকার জনগণের কাছে দেওয়া আরও একটি অঙ্গীকার বাস্তবায়ন করছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি কৃষিজমির অপব্যবহার রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এবং এক ফসলি, দুই ফসলি ও তিন ফসলি জমি সংরক্ষণের ওপর গুরুত্ব দেন।

মেলায় ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, রেকর্ড সংশোধন, খতিয়ান গ্রহণ এবং ভূমি-সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিসহ বিভিন্ন সেবা সরাসরি ও অনলাইনে পাওয়া যাচ্ছে। ঢাকা ও ঢাকার বাইরে থেকে ভার্চুয়ালি এবং সশরীরে যুক্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..