প্রবীর সিকদারের গ্রেপ্তারের দাবি ফরিদপুরের মুক্তিযোদ্ধাদের

আবু নাসের হুসাইন, ফরিদপুর প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও উত্তরাধিকার ৭১ নামে নিউজ পোর্টালে বিভিন্ন ব্যক্তিকে কটাক্ষ করে অপপ্রচার চালানোর অভিযোগে সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ফরিদপুরের মুক্তিযোদ্ধারা।

মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের মুজিব সড়কে ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ের সামনের মুজিব সড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মুহাম্মদ আবুল ফয়েজ শাহনেওয়াজ, নজরুল ইসলাম জামাল, খলিলুর রহমান,আব্দুর রশীদ প্রমুখ। বক্তারা বলেন, প্রবীর সিকদার তার ফেসবুকে ফরিদপুরের রাজনীতিক, ব্যবসায়ী ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতাসহ বিভিন্ন ব্যক্তিকে কটাক্ষ করে নিয়মিত পোস্ট দিয়ে অপপ্রচার চালাচ্ছেন।

এতে আওয়ামীলীগ নেতাসহ বিভিন্ন ব্যক্তির সামাজিক ক্ষুণ্ণ হচ্ছে। তারা প্রবীর সিকদারকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন কর্মসূচি শেষে একই দাবিতে ফরিদপুরের জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণ করে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মো. মোবাশ্বর হাসান প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।