× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পথ রোধ করে প্রবীরকে কুপিয়ে হত্যা করে টাকা ও স্বর্ণ লুট ইউপি সদস্য সেলিমের

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
প্রবীরকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতাঃ ভোলায় রাত আনুমানিক ১১টার দিকে ওষুধ ব্যবসায়ী প্রবীর মাঝি (৩৭) ও তার ভাই ভাই চন্দ্রদীপ মাঝি সজীবের বাড়ি যাওয়ার পথ রোধ করে ইউপি সদস্য সেলিম মেম্বার ও তার দল। সেখানে দুই ভাইয়ের কাছে থাকা ৪লাখ ৬৭ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ন লুট করে নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয় প্রবীর মাঝিকে এবং আহত হয় তার ভাই চন্দ্রদীপ।
ঘটনাটিঘটেছে ২১ জুন রবিবার ভোলা সদর উপজেলার দক্ষিন দিঘলদী ইউনিয়নের বটতলা নামক বাজারের কাছে। প্রবীর বটতলা বাজারের ওষুধ ব্যবসায়ী ও দুই সন্তানের জনক। চন্দ্রদীপ মাঝি স্বর্ন ব্যবসায়ী।
নিহত প্রবীরের ভাই ও আহত চন্দ্রদীপ বলেন, ঘটনার সময় দুই ভাইয়ের কাছে থাকা ৪লাখ ৬৭ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ন লুট করে নিয়ে যায়
হামলাকারীদের চিনতে পেরেছে  কিনা এমন প্রশ্নের জবাবে সজীব বলেন, হামলা করেছে ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য সেলিম মেম্বার, তার শ্যালক আরিফ,ভাতিজা সাহাবুদ্দিন সহ ৫-৬ জন
প্রবীরকে কুপিয়ে হত্যা
তিনি আরো বলেন, গুনার তার রাস্তার মাঝখানে টেনে ধরে ও পাইপ ফেলে পথ রোধ করলে মটর সাইকেল আরোহী প্রবীর ও সজীব পড়ে যাওয়ার সাথে সাথে ধারালো অস্ত্র দিয়ে দুই ভাইকে এলোপাথাড়ি কোপাতে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকের সাথে কথা বলেও জানা যায়, পুরো ঘটনাটি ঘটিয়েছে ঐ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বর্তমান সদস্য সেলিম মেম্বার ও তার ছেলে, ভাই, ভাতিজারা।
এ বিষয়ে জানার জন্য সেলিম মেম্বারের সাথে যোগাযোগ করার জন্য তার বাড়ি গিয়ে তাকে ও তার ছেলেদের পাওয়া যায়নি এবং তার ব্যবহৃত মোবাইলটিও বন্ধ পাওয়া যায়।
অন্য দিকে আশপাশের লোক জনের চিৎকার শুনে পালানোর সময় পাশের বাড়ির মিলন গংদের হাতে ধরা পরে সন্ত্রাসী দলের সদস্য সেলিম মেম্বারের ভাইয়ের ছেলে সাহাবুদ্দিন(২০) নামে একজন।
হাসপাতালে চিকিৎসাধীন মিলন বলেন, সেলিম মেম্বার ও তার দলবল সাহাবুদ্দিনকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করার সময় মিলনদের বাড়ির মহিলা সহ ৬ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
নিহতের বাড়ি গিয়ে দেখা যায়,শতশত মানুষের শোক ও নিহতের স্বজনের আহাজারীতে আকাশ-বাতাস ভারি হয়ে গেছে!
অসামী একজন সহ আহত ৮ জন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং এ ঘটনায় ভোলা সদর থানায় হত্যা মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোঃ কায়সার।


এ ক্যটাগরির আরো খবর..