× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

প্রবাসীর পরিবারকে অস্ত্রের মুখে হাত পা বেঁধে ৫০ লক্ষাধিক টাকার মালামাল লুট

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন সহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

 ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমপর গ্রামের এক প্রবাসী বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার খবর পেয়ে সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল ও অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাড়ির মালিক নুরুল শাহ জানান, আমাদের বাড়িতে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছি। কিছুদিন পূর্বে আমার ভাই পরিবার নিয়ে লন্ডন থেকে বাড়িতে এসেছেন। গতকাল রবিবার দিবাগত রাত ২টার দিকে ডাকাতদল বাড়ির কলাপসিবেল গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সবার হাত পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লক্ষাধিক টাকা, ৩৫ ভড়ি স্বর্ণালংকার, ১টি লাইসেন্সধারী বন্দুক, ১২টি দামী মোবাইল ফোন ও অন্যান্য মালামালসহ প্রায় ৫০ লক্ষাধিক মালামাল লুট করে নিয়ে গেছে।

এসময় ডাকাতদলের হামলায় নুরুল শাহ (৩৮), ও তার মাতা সামছুন্নাহার (৭০), লন্ডন প্রবাসী রহমান শাহ (৫০) ও নাঈম শাহ (১১) কে রড দিয়ে বেধড়ক মারপিট করে আহত করে। এসময় লন্ডন প্রবাসীর বোন মোবাইল ফোনে প্রতিবেশি জানিয়ে দিলে সাথে সাথে মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা প্রচার করতে থাকে এরই মধ্যে ডাকাতদল পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে গতকাল সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল ও অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অসিফার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান বলেন, গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..