× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

প্রধান বিচারপতি কি যথাসময়ে দেশে ফিরবেন?

admin
হালনাগাদ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ বর্তমানে দেশের বাইরে অবস্থানরত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আগামী ২৩ সেপ্টেম্বর দেশে ফিরছেন। চলমান সুপ্রিমকোর্ট অবকাশ শেষে ২ অক্টোবর তিনি আপিল বিভাগ বেঞ্চে বিচারকাজ পরিচালনা করবেন। সুপ্রিমকোর্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে বর্তমানে জাপানে রয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ থেকে জাপানের টোকিওতে শুরু হওয়া এ সম্মেলন চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে ব্যক্তিগত কাজে প্রধান বিচারপতি কানাডায় গিয়েছিলেন। প্রধান বিচারপতির বিদেশ সফর ও সফর শেষে ফিরে আসা নিয়মিত ব্যাপার হলেও প্রধান বিচারপতি এসকে সিনহার এবারের সফরের বিষয়টি একটু ভিন্ন। কারণ ষোড়শ সংশোধনীর রায়।

সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের কিছু পর্যবেক্ষণের বিষয় নিয়ে বিতর্ক ওঠে। রায় নিয়ে ক্ষমতাসীনদের তীব্র সমালোচনার মুখে পড়েন। এমনই এক পরিস্থিতিতে গুঞ্জন ওঠে প্রধান বিচারপতির বিদেশ সফরে গিয়ে মেয়াদ পূর্ণ হওয়ার আগে দেশে ফিরবেন না। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দিয়েই বিচারকাজ পরিচালনা করা হতে পারে। তবে প্রধান বিচারপতি ২৩ সেপ্টেম্বর দেশে ফিরছেন বলে অনেকটা নিশ্চিত করেছে সুপ্রিমকোর্ট সূত্র।

এ ব্যাপারে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম আমাদের সময়কে বলেন, ‘কানাডা ও জাপান সফর শেষ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ২৩ সেপ্টেম্বর দেশে ফিরে আসবেন।’

আইনমন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি বিদেশ সফর শেষে যথাসময়ে দেশে ফিরে আসবেন।’
এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে প্রধান বিচারপতি এসকে সিনহাকে পত্র দেন জাপানের প্রধান বিচারপতি। সেই অনুরোধে সাড়া দিয়ে ‘কনফারেন্স অব চিফ জাস্টিস অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ শীর্ষক এ সম্মেলন যোগ দিয়েছেন এসকে সিনহা।

প্রধান বিচারপতির বিদেশে অবস্থানের কারণে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্্হাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন। আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিচারপতি মো. আবদুল ওয়াহ্্হাব মিঞাকে এ দায়িত্ব দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..