× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসছেন তিন বাহিনী প্রধান

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
সিইসির সঙ্গে বৈঠকে বসছেন তিন বাহিনী প্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

‎‎আজ রোববার (২১ ডিসেম্বর ২০২৫ ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে এই বৈঠক শুরু হয়।

এর আগে, দুপুর ১২টার দিকে বৈঠকে অংশ নিতে নির্বাচন ভবনে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

জানা গেছে, সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে বৈঠকের পর দুপুর আড়াইটায় নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকার কথা রয়েছে।আরও পড়ুন

টিএফআই সেলে গুম: সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এবার ভোটের আগে-পরে ৫ দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে ভোটের আগে ৯ ফেব্রুয়ারি থেকে ভোটের পরদিন ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছেন সংশ্লিষ্টরা।


এ ক্যটাগরির আরো খবর..