× Banner
সর্বশেষ
হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার

ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনারের সাথে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
প্রধান নির্বাচন কমিশনারের সাথে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুসহ নানা বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

আজ ‎রোববার (১৬ মার্চ) বেলা ১১টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

গত ২৮ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে এ এম এম নাসির উদ্দিনের কমিশন। সেই সঙ্গে ৩০ জানুয়ারি ইইউ-এর গণতন্ত্র বিশেষজ্ঞ মাইকেল লিডর সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। গত ১১ ফেব্রুয়ারি ইউএনডিপিসহ উন্নয়ন সহযোগী ১৮টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করে কমিশন। সর্বশেষ গত ১০ মার্চ সিইসির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

‎এ ছাড়া আগামীকাল ১৭ মার্চ ওআইসিভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে কমিশনের বৈঠক হওয়ার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..