× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

ডেস্ক

প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখেই নির্বাচন -স্বরাষ্ট্র উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ নির্বাচনমুখী হলে কেউ তা বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো চাঁদাবাজকেই দেশে থাকতে দেওয়া হবে না। যত বড় চাঁদাবাজই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে শাক-সবজির দাম বৃদ্ধি পেয়েছে। আলুর মজুত প্রচুর। কোনও সংকট নেই। পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই দাম অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু, কৃষকরা দাম পাচ্ছে না। মধ্যস্বত্বভোগীরা লাভ করছে।


এ ক্যটাগরির আরো খবর..