× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

পল্লব মন্ডল

প্রধানমন্ত্রী মোদির মুসলিম রাজনীতির নতুন দৃষ্টিভঙ্গি

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
মুসলিম রাজনীতির নতুন দৃষ্টিভঙ্গি

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ভোপালে  “আমার বুথ সব থেকে মজবুত ” অনুষ্ঠানে দলীয় কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদির সাম্প্রতিক পসমন্দা মুসলিম সমাজকে নিয়ে বক্তৃতা একটি নতুন এবং দেশ জুড়ে একটি সদর্থক আলোচনার সূত্রপাত  হয়েছে , ইউনিফর্ম সিভিল কোর্টের ধারণা নিয়ে জনসাধারণের বিতর্কের সূচনা করেছে , যেখানে সমাজের সকল স্তরের সকল ধর্মের বঞ্চিত অনগ্রসর মানুষের অধিকার এবং সম্মানের কথা দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তুলে ধরেছেন।

প্রত্যাশিত ভাবেই , UCC একটি মুসলিম জাতীর সামাজিক সমস্যা হিসাবে পরিকল্পিত দেশের সাধারণ মুসলিম সমাজের কাছে । সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতাকে বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির একটি স্পষ্ট ম্যানিফেস্টেশন হিসেবে ব্যাখ্যা করা  হচ্ছে , কিন্তু পুঙ্খানুপুঙ্খ  বিশ্লেষণ করলে বোঝা যাবে এটা আদৌ সত্যি কিনা !!

আবশ্যিকভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন তালাকের শিকার হওয়া মুসলিম সমাজের মা-বোনের  সমস্যা এবং সকল নাগরিকের জন্য একটি সাধারণ আইনের প্রয়োজনীয়তার কথা বলেছেন। তিনি প্রান্তিক মুসলিম সম্প্রদায়, পসমন্দা মুসলমানদের দুর্দশার কথাও বলেছিলেন। কিন্তু রাজনৈতিক ভাষ্যকারদের মতে এ শুধুই আসন্ন বিধানসভা নির্বাচন এবং ২০২৪  লোকসভার প্রেক্ষাপটে  বিজেপির পক্ষে নির্বাচনী হাওয়া তৈরীর কৌশলকে সামনে রেখে এই উল্লেখগুলি রাখা। পাখির চোখ ২০২৪ লোকসভা নির্বাচন। তবে আমি মনে করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর বিস্তৃত বক্তব্যের যথেষ্ট তাৎপর্য রয়েছে , সম্ভবত নয় বছরের মধ্যে প্রথমবারের মতো, প্রধানমন্ত্রী বহুল প্রচলিত সবকা সাথ, সাবকা বিকাশ,  সবকা বিশ্বাস, সবকা প্রয়াস  স্লোগানকে ছাড়িয়ে এক নতুন বার্তা দেওয়ার চেষ্টা করলেন দলের প্রকৃত সৈনিকদের । ইচ্ছাকৃতভাবে বিতর্কিত বিষয়গুলিকে স্পর্শ করেছিলেন যেমন- তিন তালাক, ইউসিসি, পসমান্দা মুসলমান , যার দ্বারা তিনি সংখ্যাগরিষ্ঠ পসমন্দা  মুসলিম সমাজে নিজের রাজনৈতিক ভিত্তি প্রতিষ্ঠা করতে পারেন । এটা আমরা বিগত নয় বছর ধরে দেখছি যে , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপির অন্যান্য রাজনীতিবিদদের মতো নয়,  মুসলমানদের বা এমনকি হিন্দুত্বের সম্পর্কে সরাসরি মন্তব্য এড়িয়ে যান। কিন্তু এবার অবশ্য তিনি পিছুপা হননি । উত্তর প্রদেশ থেকে একজন বিজেপি কর্মী প্রধানমন্ত্রীকে “ইউসিসিতে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো” সম্পর্কে জিজ্ঞাসা করলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ  মানবিন্দু পর্যবেক্ষণ করার জন্য এই প্রশ্নটিকে গ্রহণ করেছিলেন, কেন্দ্র সরকারের  লক্ষ্যমাত্রা সম্পর্কে জনসাধারণ এবং কার্যকর্তাদের অবগত করেন ।

প্রথমত,  মুসলিম সমাজকে পথভ্রষ্ট জাতি হিসেবে গণ্য করা হয়। দ্বিতীয়ত, মুসলমানদের একটি অভ্যন্তরীণভাবে বিভক্ত সম্প্রদায় হিসাবে কল্পনা করা হয়। মোদি বর্ণ-ভিত্তিক সামাজিক স্তরবিন্যাসের অস্তিত্ব এবং মুসলমানদের মধ্যে সামাজিক বৈষম্যের ওপর জোর দেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তথাকথিত ধর্মনিরপেক্ষ বিরোধী দল গুলির মুসলিম সমাজকে ভোটব্যাঙ্ক হিসাবে দেখার প্রবণতার উপর বলেন “আমাদের পসমন্দা মুসলিম ভাই-বোনদের জীবন নরকে পরিণত করেছে যারা ভোট ব্যাংকের রাজনীতি করে। তারা সংগ্রামের জীবন যাপন করে, তবুও কেউ তাদের কথা শোনে না। তারা ব্যাপক বৈষম্যের সম্মুখীন হয়েছে, কিন্তু এই বিষয়ে কোন বিতর্ক হয়নি। আজও, পসমন্দা মুসলমানদের সমান অংশ দেওয়া হয় না এবং প্রায়শই তাদের অস্পৃশ্য হিসাবে গণ্য করা হয়।” এটাও অস্বীকার করার কিছু নেই যে ২০০০ সালে সচ্চার কমিটির রিপোর্ট অনুযায়ী মুসলিম সমাজের পিছিয়ে পড়ার পিছনে একমাত্র কারণ হল তাদেরকে ভোট ব্যাংক হিসেবে গণ্য করা । ৭০ বছরের শাসনকালে তথাকথিত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল এবং তাদের মনোনীত প্রধানমন্ত্রীরা সংখ্যালঘু মুসলিম সমাজের সঙ্গে যে প্রবচনা , মিথ্যাচার করেছেন তুষ্টিকরণের নামে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রতীকবাদ রাজনীতি থেকে সরে এসে এক বিকল্পবাদী মতাদর্শকে সামনে রেখে মুসলিম সমাজের সব স্তরের সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক বিকাশের মাপকাঠিকে তিনি ‘ সন্তুষ্টিকরণ ‘ এবং ‘ তৃপ্তিকরন ‘ বলে আখ্যায়িত করেছেন । কেন্দ্র সরকার এবং বিজেপি শাসিত রাজ্য গুলিতে যার আভাস আমরা পায় , মুসলিম সমাজের জন্য চলে ৩০০র উপর প্রকল্প যার লক্ষ্যমাত্রা হলো ” sustainable development for Muslim community ” ।

মুসলমান সমাজ ভারতে তিন ভাগে বিভক্ত। এর শীর্ষে রয়েছে সামাজিক-অর্থনৈতিক ভাবে প্রভাবশালী আশরাফ। মাঝের শ্রেণিতে আজলাফ এবং একেবারে নীচে আরজাল, হিন্দু ধর্মে যাদের শূদ্র হিসেবে চিহ্নিত করা হয়। হিন্দু বর্ণব্যবস্থা ইসলামকে প্রভাবিত করে কি না এ নিয়ে অনেক তর্কবিতর্কের পরে মোটামুটি ভাবে মনে করা হয়, পুরোপুরি না হলেও অনেকাংশে বর্ণব্যবস্থা ইসলামকে প্রভাবিত করে। আজলাফ এবং আরজালকে এক সঙ্গে পসমন্দা হিসেবে চিহ্নিত করা হয়, যদিও আনুষ্ঠানিক ভাবে এটি ঘোষণা করা হয়নি। অন্যান্য অনগ্রসর শ্রেণীর (‘আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস’ বা ওবিসি) কিছু সুযোগ-সুবিধা পসমন্দারা পেলেও, সাধারণ ভাবে এই সমাজ নানা ভাবে পীড়িত এবং অত্যাচারিত। এক দিকে সাম্প্রদায়িক দাঙ্গায় এই মানুষেরাই মূলত আক্রান্ত, কারণ এদের বসবাস রাস্তার ধারের ঝুপড়িতে। আবার মুসলমান সমাজের উপরের দিকের ১০-১৫ শতাংশ আশরাফ সুযোগ-সুবিধামতো তাদের ব্যবহার করে। পসমন্দা অনগ্রসর যে এই সম্প্রদায়গুলি দ্বিগুণভাবে দুর্দশাগ্রস্ত – তারা বিরোধী দলগুলি দ্বারা অবহেলিত হয়েছে এবং তাদের কল্যাণের জন্য কিছুই করা হয়নি। তারা একই সাথে মুসলিম অভিজাতদের দ্বারা  মুসলিম বর্ণবাদের শিকার। মুসলমানদের এই বৈচিত্র্যময় কল্পনাটি সংঘ পরিবার বা এমনকি বিজেপির প্রচলিত পূর্বঅবস্থান  থেকে একেবারেই আলাদা। তথাকথিত ধর্মনিরপেক্ষ  দলগুলো মুসলমানদেরকে একক সমজাতীয় সম্প্রদায় হিসেবে স্বীকৃতি দিয়েছে কেবলমাত্র ভোট  অর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরে , কিন্তু প্রধানমন্ত্রী মোদি এই যুক্তি দেন না বরং, তিনি মুসলিম অনগ্রসরতার  মোকাবেলা করার জন্য  হিন্দু পুনরুজ্জীবনবাদের অন্যতম তাত্ত্বিক দীনদয়াল উপাধ্যায় ‘ইন্টিগ্রাল হিউম্যানিজ়ম’ বা সমাজের সব অংশের মানুষকে জোড়ার তত্ত্ব দিয়েছিলেন। বলেছেন, সব স্তরের মানুষের একটা মৌলিক অর্থনৈতিক-সামাজিক উন্নতি না হলে আদর্শভিত্তিক রাজনীতি বাধাগ্রস্ত হয়। অর্থাৎ,যদি সমাজের সব অংশের অর্থনৈতিক উন্নতি না হয়। পসমন্দাদের সামনে রেখে সার্বিক  সামাজিক-সাংস্কৃতিক সংস্কারের কাজটা  শুরু করতে চেয়েছেন প্রধানমন্ত্রী।

পসমন্দা নেতা ড. ফাইজি  প্রধানমন্ত্রীর বক্তব্যের পূর্ণ সমর্থন করে বলেন  এর মতে, শরীয়া আইন সম্পর্কে মুসলমানদের মাঝে কোন সঠিক তথ্য নেই। | সঠিক ও প্রামাণিক তথ্য দেওয়া হলে, একদল মুসলিম নিজেরা বিরোধিতা করবে। তিনি  বলেন, এ কারণেই শরিয়ার নামে অভিন্ন নাগরিক বিধি বিরোধিতা করা উচিত নয় , কারণ এর মাধ্যমে নারীদের তাদের অধিকার প্রদানের চেষ্টা করা হয়। ড. ফায়ায় আহমেদ ফাইজি অভিযোগ করেন যে, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড শুধুমাত্র বিদেশী বংশোদ্ভুত আশরাফ মুসলিমদের প্রতিনিধিত্ব করে। মাত্র ২০০ জন আশরাফ  সদস্য সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের পছন্দের অপছন্দের সিদ্ধান্ত নেয় , যারা এদেশের মোট মুসলমানদের ৯০ ভাগ । এভাবে দেশের  সকল মুসলমানদের পক্ষ থেকে কোনো দাবী করার অধিকার নেই মুসলিম পার্সোনাল ল বোর্ডের। শরিয়া আইনের একটি ব্যবস্থা আছে যে, কোনো ব্যক্তি তার বাবাকে জীবিত অবস্থায়  মারা গেলে তার সন্তানের নানার সম্পত্তি কোন অধিকার থাকবে না। একজন মানুষের মৃত্যুর পর সবচেয়ে বেশি আর্থিক সহযোগিতা প্রয়োজন স্ত্রী সন্তানের, কিন্তু এমন অসহায় মানুষের লালন পালন শরিয়া আইনের কোনো ব্যবস্থা নেই। হিন্দুদের জন্য প্রযোজ্য আইন যখন বাবা, মা, উভয়ের মৃত্যুর পরেও দাদুর সম্পত্তির সমান অধিকার নিশ্চিত করে। তাহলে কেন মুসলিম মায়েরা বঞ্চিত হবেন !! , কেন বহুবিবাহ বন্ধ হবে না!!  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বক্তব্যে মুসলিম সমাজের মধ্যে এক নবজাগরণের প্রয়োজনীয়তার  উল্লেখ করেছেন । তিনি বলেছেন মুসলিম সমাজকে বর্তমান পরিপ্রেক্ষিতে তাদের ধর্মীয় কুসংস্কার  গুলিকে ত্যাগ করে বর্তমান সমাজিক ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতা প্রয়োজন ,  ‘তিন তালাকের’ অবসান ঘটানোর প্রধানমন্ত্রী মোদিজীর একক পদক্ষেপ মুসলিম মহিলাদের প্রজন্মকে উন্নত জীবনযাপন নিশ্চিত করেছে। একইভাবে, মহিলাদের মহরম ছাড়াই হজে যাওয়ার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত তাদের ক্ষমতায়নের দিকে একটি বড় পদক্ষেপ হিসাবে প্রশংসিত হয়েছে মুসলিম সমাজে। তিনি আরও যুক্তি দিয়েছিলেন যে তিনি মুসলিম মহিলাদের কাছ থেকে অপ্রতিরোধ্য সমর্থন পেয়েছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বক্তব্যে  তার সংকল্প উপস্থাপন করারও চেষ্টা করেছিলেন: সন্তুষ্টিকরণের  রাজনীতি এবং আইনি সমতা ইউসিসি।

একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে (সংবিধান অনুযায়ী ভারত এখনও তাই) ধর্মের বাইরে গিয়ে নারী-পুরুষ নির্বিশেষে সবার সমান অধিকারের কথা মাথায় রেখে একটি অভিন্ন দেওয়ানি বিধি তৈরির চেষ্টাকে প্রগতিশীল বলাই উচিত। বিশেষত যখন এই সব আইনের মাধ্যমে মহিলারা কোণঠাসা তখন একটি প্রগতিশীল সমাজে আইনের  রদবদল দরকার। এটি একটি বুদ্ধিমান রাজনৈতিক পদক্ষেপ, যা  নির্বাচনীভাবে বিরোধীদের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করে , যার ফলে বিরোধী ঐক্যের মধ্যে ফাটলের সৃষ্টি হয়েছে , আম আদমি পার্টি , বহুজন সমাজ পার্টি , কংগ্রেসের হিমাচল প্রদেশ সরকার , ছোট বড় ও নানান আঞ্চলিক পার্টি UCC-এর সমর্থনে সরকারের পাশে এসে দাঁড়িয়েছে । স্পষ্টতই  দৃশ্যমান, বিজেপি হিন্দুত্ব-চালিত জাতীয়তাবাদের রাজনীতির সাথে আপোষ না করে মুসলমানদের জন্য একটি  কার্যকর রাজনৈতিক ভারসাম্য তৈরি করতে এবং সার্বিক অগ্রগতির লক্ষ্যকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের ফলে বর্তমানে সংখ্যালঘু শ্রেণীর মানুষকেও উন্নয়নের মূল ধারার সঙ্গে যুক্ত করা সম্ভব হয়েছে।  ভারতীয় মুসলমান কখনো ঔরঙ্গজেবকে ভালোবাসেনি। পলিটিক্যাল ইসলামের ইতিহাসবিদ হিলাল আহমেদের এই বক্তব্যের ভিত্তিতে আমরা বলতে পারি, মুষ্টিমেয় রাডিক্যাল এলিট বহিরাগত মুসলমানের ডমিন্যান্ট ন্যারেটিভকে ভেঙে দেশের পাসমন্দা ভাইদের রিপ্রসেন্টেশনের দিকে আমাদের নজর দিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..