× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়বো-সমাজকল্যাণ মন্ত্রী

ACP
হালনাগাদ: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়বো-সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেনবর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়বো। তিনি বলেন৭১’র মুক্তিযুদ্ধে এবং ২৪’র গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। অনেক ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ।

এদেশের মানুষের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। জনগণ আমাদের যে মেন্ডেট দিয়েছে এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। এজন্য দলীয়করণের ঊর্ধ্বে থেকে এ মন্ত্রণালয়ের উন্নয়নে আপনাদের সকলের সহযোগিতা চাই।

মন্ত্রী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। মতবিনিময় সভায় সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন। এছাড়াসচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী বলেনগণতান্ত্রিক অগ্রযাত্রায় অনেক মানুষ হারিয়ে গেছে। ইলিয়াস আলীর খবর এখনো আমরা জানতে পারিনি উল্লেখ করে বলেনএরকম ৮০০ মানুষ এখনো নিখোঁজ। তিনি বলেনআমরা বলি উন্নয়নের মহাসড়ক। এই মহাসড়কে না হাঁটলে বুঝতেই পারবেন না যেআমরা কত পিছিয়ে আছি।

তিনি বলেনআমরা এখান থেকে কোনো উপার্জন করতে আসিনি। আমরা মিতব্যয়ী হবো এবং এই মন্ত্রণালয়ের উন্নয়নে সবদিক দিয়ে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেনআমি আমার বাবার পূর্বের কাজ করার জায়গায় এসে বসেছি। আমি চাই এই মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরো এগিয়ে নিতে। এজন্য আপনাদের সকলের সহযোগিতা চাই।

এর আগে সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমীনকে উভয় মন্ত্রণালয়ের সচিব এবং কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছা দিয়ে তাদেরকে বরণ করে নেন।


এ ক্যটাগরির আরো খবর..