ড. আহমদ কায়কাউসকে ২ বছরের জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল (২৩ ডিসেম্বর) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এর অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে আগামী ১ জানুয়ারি ২০২১ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে একই পদে এই চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।