প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচার নির্ধারণ করেছে সরকার।
আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক নির্দেশনায় বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তনের সময় নিম্নোক্ত ব্যক্তিবর্গ বিমান বন্দরে উপস্থিত থাকবেন-
১। মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী;
২। চিফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ এবং
৩। মন্ত্রিপরিষদ সচিব; প্রধানমন্ত্রীর সচিব
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, এ সংক্রান্ত পূর্বে ২৮ আগস্ট ২০২৪ তারিখে জারিকৃত নির্দেশাবলি এতদ্বারা প্রতিস্থাপিত হয়েছে।