প্রধানমন্ত্রীর ত্রাণ ফেলো চন্দ্রগঞ্জের ১০০ পরিবার

প্রধানমন্ত্রীর ত্রাণ ফেলো চন্দ্রগঞ্জের ১০০ পরিবার

তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মহামারি করোনা ভাইরাসে গৃহবন্ধী থাকা হত দরিদ্রের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ-সামগ্রী পৌঁছে দিলেন লক্ষ্মীপুুরের জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছোইন আকন্দ।

রবিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টায় স্থানীয় কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে এই ত্রাণ – সামগ্রী বিতরণ করা হয়।

এসময় চন্দ্রগঞ্জ ইউনিয়নের ১০০ জন অসহায় ও দুস্থ্যদের মাঝে ১০কেজি চাল, ‍১ কেজি চিনি, ১ কেজি মশুরী ডাল ও ১ কেজি সয়াবিন তেল বিতরণ করা হয়।

ত্রাণ – বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া পারভীন, লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ( গোপনীয় শাখা) মোঃ মকবুল হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিপন (খলিফা), ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ন আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু, সাবেক ছাত্রনেতা ফরহাদ হোসেন জুয়েল প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।